- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
- রমনার বটমূলে চলছে বর্ষবরণে বর্ণিল আয়োজন
- জানা গেল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের পরবর্তী তারিখ
- কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চলে গেলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে
Author: নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকা ও ভারতের বন্ধুত্ব নষ্ট হয়েছে মন্তব্য করে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ‘বর্তমানে আমেরিকা ও ভারতের সম্পর্ক দা-কুমড়ার মতো। মার্কিন ডিপস্টেট পলিসিতে শেখ হাসিনা বড় বাধা ছিলেন। তাই তাকে সরিয়ে পার্বত্য চট্টগ্রামসহ একটি ডিপস্টেট বানাতে প্রস্তুতি নিচ্ছে মার্কিনরা।’ আজ সোমবার (২২ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে এসব কথা বলেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকা ও ভারতের সম্পর্ক এখন দা-কুমড়ার সম্পর্কে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যে একটা ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তাদের মধ্যে প্রথম বিতণ্ডটা শুরু হয়…
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে গান, নাটক ও উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান। এরই মধ্যে মেলবোর্নে তার শেষ কনসার্টে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। এবার জানালেন- সংগীত ক্যারিয়ারও ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন। তাহসান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই তারকা ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্যাপন করছেন। সফরকালে দেশটির পাঁচটি শহরে কনসার্ট করার কথা থাকলেও এক আয়োজনে তিনি ভক্তদের চমকে দিয়ে সেটি তার শেষ কনসার্ট ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্টেজের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে তাহসান বলেন- ‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও…
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবারের দুর্গা পূজা খুবই উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। সারা দেশে ৩৩ হাজার পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আশি হাজার স্বেচ্ছাসেবক কর্মী নিয়োজিত থাকবে। তাই কোথাও নিরাপত্তা ঝুঁকির কোন আশংকা নেই।’ নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রতিটি পূজা মণ্ডপে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আয়োজকদের নিজস্ব ভলান্টিয়ার কাজ করবে। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়…
একটি ময়লার ভাগাড়ে মিললো ৫ বস্তা জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) পোলিং কর্মকর্তার বিপুল পরিমাণ কার্ড ও সিল। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার একটি ময়লার ভাগাড় থেকে রোববার এসব উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ময়লার ভাগাড়ে ফেলে যাওয়া এসব গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করা হয়। প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন লোক এসে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে পাঁচটি বস্তা ফেলে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দিলে বিষয়টি সামাজিক…
ভুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করার অভিযোগ উঠেছে ফিলিপাইনে। সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যরা বিপুল অঙ্কের ঘুষ নিয়েছেন- উঠেছে এমন অভিযোগও। এর ফলে গুরুত্বপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পগুলো বাস্তবায়িত না হওয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফিলিপাইন। রবিবার রীতিমতো ক্ষোভে ফুঁসে উঠে ফিলিপাইন। ছাত্র, চার্চ সংগঠন, সেলিব্রিটি এবং নানা রাজনৈতিক দলের সাধারণ নাগরিকরা ম্যানিলা ও অন্যান্য শহরে একত্রিত হন। রবিবার সকালে ম্যানিলার এক পার্কে প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হন। পরে রাজধানীর বিখ্যাত এডিএসএ সড়কেও হাজার হাজার মানুষ যোগ দেন। বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের পর ২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রবিবার আয়ালা…
সম্প্রতি মুক্তি পেয়েছে সময়ের গ্ল্যামারাস অভিনেত্রী তাসনুভা তিশা অভিনীত একক নাটক ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’। এতে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন দর্শকপ্রিয় এ অভিনেত্রী। প্রথম থেকেই খুব বেছে বেছে কাজ করছেন এ অভিনেত্রী। তাই হাতে কাজও থাকে কম। খানিকটা সময় নিয়েই ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চান তিনি। ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’ প্রসঙ্গে তাসনুভা তিশা বলেন, ‘এটি আমার অভিনয় ক্যারিয়ারের অন্য রকম একটি কাজ। দর্শক প্রত্যাশা পূরণে ঠিক যে ধরনের গল্প প্রয়োজন; তা বাছাই করা, অভিনেতা-অভিনেত্রীদের কাজ থেকে তাদের সেরা কাজটি বের করে আনা থেকে শুরু করে সব কিছু পরিকল্পনামাফিক করেছেন নির্মাতা।’ তিনি বলেন, ‘আমরা যারা নাটকে অভিনয় করেছি,…
উন্নত চিকিৎসার জন্য গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। নুরুল হক নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। নুরের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। এ বিষয়ে দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, ‘নুরুল হক নুর দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি। দেশের চিকিৎসাব্যবস্থায় আস্থা রেখেই চিকিৎসা নিয়েছেন। তবে মেডিক্যাল বোর্ড জানিয়েছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিকল্প নেই।’ প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয়…
ফিলিস্তিনকে সম্প্রতি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগাল। চার প্রভাবশালী দেশের স্বীকৃতির দেওয়ার এ বিষয়টিকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল রোববার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিমত ব্যক্ত করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম। ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে আসছি। কাজেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই।’ এই স্বীকৃতি ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি। তৌহিদ হোসেন আরও জানান, পশ্চিমার আরেক দেশও ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের…
লালমনিরহাটের পাটগ্রামে মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজির অপরাধে আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলা পৌরসভার সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ মোড়ে অভিযান চালায় আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। যানবাহন থামিয়ে চাঁদাবাজি করতে গেলে ঘটনাস্থলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মির্জারকোট এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে আব্দুল আজিজকে (৪২) আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালতের ১৮৬০- এর দণ্ডবিধি ১৮৮ ধারার সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে চলাচলরত গাড়ি থামিয়ে চাঁদাবাজির অপরাধে আব্দুল আজিজকে একমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। আদালত…
ন্যায্য বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে ১৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেয় বাস মালিকরা। গত ১৫ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি। তাই সোমবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট চলাচলকারী সব গাড়ি…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
