Author: নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর আলোকবালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই নরসিংদী সদর হাসতালে সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে তার উপর একপক্ষের সমর্থকরা এলোপাতারি হামলা চালায়। এসময় তার মাথায় আঘাতের ফলে ফেটে যায়। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানায়, সংবাদ সংগ্রহের জন্য হাসপাতাল কম্পাউন্ডে অবস্থান করছিলেন আইয়ুব খানসহ সকল সংবাদকর্মীরা। এসময় আলোকবালি ইউনিয়ন বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক কাইউয়ুমকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে তার সমর্থকরা। এক পর্যায়ে তাকে বিভিন্ন লাঠিসোটা দিয়ে উপুর্যপরি আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। পরে…

বিস্তারিত

প্রতিবছর ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা আয়োজনের রীতি থাকলেও এবার যথা সময়ে প্রাণের এই বই উৎসব হবে কিনা সে বিষয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। আসছে বছরের ফেব্রুয়ারির প্রথমদিকে সরকার কর্তৃক জাতীয় সংসদ নির্বাচন হওয়ার ফলে রীতিমতো অনিশ্চয়তায় পড়েছে এবারের বইমেলা। যে কারণে এবার তা এগিয়ে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। অবশেষে চূড়ান্ত হল আসছে বছরের অমর একুশে বইমেলা সময়। জানা গেছে, ছাব্বিশের বইমেলা অনুষ্ঠিত হবে পঁচিশের ডিসেম্বরে। আসছে বছরের ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক…

বিস্তারিত

দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবরে নেই বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের। তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। পাশাপাশি নিজের পারিবারিক ব্যবসায়ও সময় দিচ্ছেন অপু। হঠাৎ করেই এক ফেসবুক পোস্ট দিয়ে শিরোনাম হলেন তিনি। বড়পর্দার এই অভিনেত্রীর মায়ের মৃত্যুর পাঁচ বছর পূর্ণ হলো আজ। এখনো মায়ের অনুপস্থিতি মেনে নিতে কষ্ট হয় অপু বিশ্বাসের। এ নিয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে অপু বিশ্বাস তার মায়ের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করেন। ক্যাপশনে অভিনেত্রী লেখেন- ‘আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, একবুক শূন্যতা। ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা।…

বিস্তারিত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে আরও একটি প্রতারণার মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসাথে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার পর রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ নিয়ে প্রতারণার পৃথক পাঁচটি মামলায় রাসেল ও শামীমা নাসরিনের ১২ বছর কারাদণ্ড দেওয়া হলো। এর আগে সর্বশেষ গত ১৪ এপ্রিল প্রতারণার একটি মামলায় রাসেল ও তার স্ত্রীর তিন বছরের কারাদণ্ড দেন আদালত। ২০২৩ সালের ৭ ডিসেম্বর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে…

বিস্তারিত

গাজার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে পোপ চতুর্দশ লিও বলেছেন, বেসামরিক নাগরিকদের আবারো তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে এবং তারা ‘অগ্রহণযোগ্য পরিস্থিতিতে’ বসবাস করছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার এক সাধারণ সমাবেশ শেষে পোপ এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আমি গাজার ফিলিস্তিনি জনগণের সঙ্গে গভীর সংহতি জানাচ্ছি, যারা এখনো আতঙ্কের মধ্যে বসবাস করছে এবং তারা আবারো জোরপূর্বক তাদের ভূমি থেকে উচ্ছেদ হয়ে একটি অগ্রহণযোগ্য পরিস্থিতিতে বসবাস করছে।’ এএফপির প্রতিবেদনে বলা হয়, হামাসকে দমন করার লক্ষ্যে গাজা সিটিকে টার্গেট করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানকার লাখো বাসিন্দা উত্তরাঞ্চলীয় শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে। ৭০ বছর…

বিস্তারিত

এশিয়া কাপ ১৭তম আসরের ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। এই জয়ে ৩ ম্যাচ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল টাইগাররা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে জয়ের সুবাদে আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়েও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বুধবার প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আফগানিস্তানের সমান ২২২ রেটিং পয়েন্ট পেলেও মূল পয়েন্টে এগিয়ে থাকায় বাংলাদেশ এখন ৯ নম্বরে। আফগানরা নেমে গেছে ১০ নম্বরে। টাইগারদের মোট পয়েন্ট ১২,২২৩, আফগানদের ৮,২১৩। বর্তমানে র‍্যাংকিংয়ের শীর্ষে ভারত (২৭১ রেটিং)। এরপর যথাক্রমে অস্ট্রেলিয়া (২৬৬), ইংল্যান্ড (২৫৭), নিউজিল্যান্ড (৪র্থ), দক্ষিণ আফ্রিকা…

বিস্তারিত

ঢাকার সাতটি সরকারি কলেজের জন্য প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় করতে দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নেমেছেন ওই সব কলেজের শিক্ষার্থীরা। সরকারি সাত কলেজকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের অধ্যাদেশ জারির সুনির্দিষ্ট রোডম্যাপ আগামী সোমবারের (২২ সেপ্টেম্বর) মধ্যে স্পষ্ট না করলে আরো কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে, ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের একাংশ কলেজ অক্ষুণ্ন রাখার দাবিতে বিক্ষোভ করেছে। দুটি কর্মসূচিই হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকা কলেজ ক্যাম্পাসে। আজ ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেন তারা। সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (২০২২-২৩) শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, উচ্চ শিক্ষা সিন্ডিকেট সরকারি সাত কলেজকে মানহীন শিক্ষা…

বিস্তারিত

রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর এই প্রথম নানার দেশ ব্রিটেনে গেলে সফরের প্রথম দিনেই উইন্ডসরে রাজা চার্লস ও রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা তাকে উষ্ণ ও রাজকীয় সংবর্ধনা দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাজকীয় ঘোড়ার গাড়িতে করে উইন্ডসর ক্যাসেলে পৌঁছান। সেখানে সুসজ্জিত সৈন্যদের গার্ড অব অনার পরিদর্শন করেন তারা। মার্কিন রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রানি ক্যামিলা এবং প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলস। এ সময় ব্যান্ড দলের সুরে বেজে ওঠে আমেরিকার জাতীয় সংগীত ‘দ্য স্টারস অ্যান্ড স্ট্রাইপস’। এই সফরে দুই দেশের মধ্যে সরকারি উপহারও বিনিময় হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে ২৫০তম মার্কিন স্বাধীনতা…

বিস্তারিত

তিনি বলেছেন, দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল নয়। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর আনুপাতিক পদ্ধতির (পিআর) দাবিতে আন্দোলন করা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মুনাফেকি। বুধবার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কিছু স্বার্থান্বেষী মহলের সুদূরপ্রসারী চক্রান্ত। এই পদ্ধতি আবার ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করবে বলেও মন্তব্য করেন রিজভী। বিএনপির এই নেতা দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আনুপাতিক ভোটপদ্ধতি বাংলাদেশের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। দেশের মানুষের চাওয়া-পাওয়া এবং গণতন্ত্রের অগ্রগতির জন্য এই পদ্ধতি কোনোভাবেই উপযুক্ত নয়।’ সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নে দেরি করে, তাহলে জনগণ স্বাভাবিকভাবেই রাস্তায় ফিরে আসবে মন্তব্য করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘জুলাই সনদের আইনগত ভিত্তি এখন দেশের ১৮ কোটি মানুষের দাবি।’ তিনি বলেন, ‘এই সনদ নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করা হোক এবং প্রয়োজনে গণভোটের আয়োজন করা হোক। তবে তা অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই হতে হবে।’ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক শেষে বুধবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ১৯৯০ সালের গণ-আন্দোলনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নের দৃষ্টান্ত টেনে তিনি বলেন, ‘তৎকালীন সময়েও সরকার বাস্তবায়নে গড়িমসি করেছিল, ফলে আন্দোলনের মাধ্যমেই তা…

বিস্তারিত