Author: নিজস্ব প্রতিবেদক

একটি ময়লার ভাগাড়ে মিললো ৫ বস্তা জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) পোলিং কর্মকর্তার বিপুল পরিমাণ কার্ড ও সিল। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার একটি ময়লার ভাগাড় থেকে রোববার এসব উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ময়লার ভাগাড়ে ফেলে যাওয়া এসব গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করা হয়। প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন লোক এসে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে পাঁচটি বস্তা ফেলে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দিলে বিষয়টি সামাজিক…

বিস্তারিত

ভুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করার অভিযোগ উঠেছে ফিলিপাইনে। সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যরা বিপুল অঙ্কের ঘুষ নিয়েছেন- উঠেছে এমন অভিযোগও। এর ফলে গুরুত্বপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পগুলো বাস্তবায়িত না হওয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফিলিপাইন। রবিবার রীতিমতো ক্ষোভে ফুঁসে উঠে ফিলিপাইন। ছাত্র, চার্চ সংগঠন, সেলিব্রিটি এবং নানা রাজনৈতিক দলের সাধারণ নাগরিকরা ম্যানিলা ও অন্যান্য শহরে একত্রিত হন। রবিবার সকালে ম্যানিলার এক পার্কে প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হন। পরে রাজধানীর বিখ্যাত এডিএসএ সড়কেও হাজার হাজার মানুষ যোগ দেন। বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের পর ২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রবিবার আয়ালা…

বিস্তারিত

সম্প্রতি মুক্তি পেয়েছে সময়ের গ্ল্যামারাস অভিনেত্রী তাসনুভা তিশা অভিনীত একক নাটক ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’। এতে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন দর্শকপ্রিয় এ অভিনেত্রী। প্রথম থেকেই খুব বেছে বেছে কাজ করছেন এ অভিনেত্রী। তাই হাতে কাজও থাকে কম। খানিকটা সময় নিয়েই ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চান তিনি। ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’ প্রসঙ্গে তাসনুভা তিশা বলেন, ‘এটি আমার অভিনয় ক্যারিয়ারের অন্য রকম একটি কাজ। দর্শক প্রত্যাশা পূরণে ঠিক যে ধরনের গল্প প্রয়োজন; তা বাছাই করা, অভিনেতা-অভিনেত্রীদের কাজ থেকে তাদের সেরা কাজটি বের করে আনা থেকে শুরু করে সব কিছু পরিকল্পনামাফিক করেছেন নির্মাতা।’ তিনি বলেন, ‘আমরা যারা নাটকে অভিনয় করেছি,…

বিস্তারিত

উন্নত চিকিৎসার জন্য গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। নুরুল হক নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। নুরের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। এ বিষয়ে দলের মুখপাত্র ‎ফারুক হাসান বলেন, ‘নুরুল হক নুর দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি। দেশের চিকিৎসাব্যবস্থায় আস্থা রেখেই চিকিৎসা নিয়েছেন। তবে মেডিক্যাল বোর্ড জানিয়েছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিকল্প নেই।’ প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয়…

বিস্তারিত

ফিলিস্তিনকে সম্প্রতি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগাল। চার প্রভাবশালী দেশের স্বীকৃতির দেওয়ার এ বিষয়টিকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল রোববার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিমত ব্যক্ত করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম। ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে আসছি। কাজেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই।’ এই স্বীকৃতি ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি। তৌহিদ হোসেন আরও জানান, পশ্চিমার আরেক দেশও ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের…

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রামে মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজির অপরাধে আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলা পৌরসভার সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ মোড়ে অভিযান চালায় আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। যানবাহন থামিয়ে চাঁদাবাজি করতে গেলে ঘটনাস্থলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মির্জারকোট এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে আব্দুল আজিজকে (৪২) আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালতের ১৮৬০- এর দণ্ডবিধি ১৮৮ ধারার সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে চলাচলরত গাড়ি থামিয়ে চাঁদাবাজির অপরাধে আব্দুল আজিজকে একমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। আদালত…

বিস্তারিত

ন্যায্য বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে ১৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেয় বাস মালিকরা। গত ১৫ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি। তাই সোমবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট চলাচলকারী সব গাড়ি…

বিস্তারিত

রাজধানী ঢাকায় বিভিন্ন স্থানে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মধ্যরাতে শুরু হওয়া ভারী বর্ষণ ও বজ্রপাত সোমবার সকালেও অব্যাহত ছিল। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে জমে গেছে হাঁটু থেকে কোমরসমান পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। জলাবদ্ধতার কারণে সৃষ্ট যানজটে বিড়ম্বনায় পড়েছে নগরবাসী। বিশেষ করে অফিসগামী ও খেটে খাওয়া মানুষজন পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। রাজধানী ঢাকায় সোমবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।। বৃষ্টির সঙ্গে হয়েছে বজ্রপাতও। সকাল পৌনে ৬টার দিকে বৃষ্টি শুরুর পর মুষলধারে হয় ৭টা পর্যন্ত। এরপর থেমে থেমে সকাল ৮টা পর্যন্ত বৃষ্টি হয়। তবে বৃষ্টি…

বিস্তারিত

রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে তিনি ঢাকা ছেড়েছেন। রবিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির ছয়জন প্রতিনিধি রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন একই ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের,…

বিস্তারিত

এবার মেট্রো রেলে যাত্রী সংখ্যা ৫ লাখ ছাড়াবে। কারণ, সকালে এবং রাতে আধাঘণ্টা করে বাড়ানো হচ্ছে মেট্রো রেল চলাচলের সময়। দুই ট্রেনের মধ্যে বিরতিও দুই মিনিট কমানো হবে বলে জানা গেছে। যাত্রী চাহিদা পূরণে মেট্রো রেল রাত ১০টার পরও চলবে এবং সকালেও আধা ঘণ্টা আগে শুরু হবে। ফলে পিক আওয়ারে ট্রেন প্রতি প্রায় ৪ মিনিট ১৫ সেকেন্ড অন্তর চলবে। বর্তমানে এই বিরতি ৬ মিনিটের বেশি। নতুন সময়সূচি দুই সপ্তাহ পর কার্যকর হবে। তার আগে আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলক চলাচল শুরু হবে এবং পরীক্ষামূলক সময়েও যাত্রী পরিবহন করা হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, নতুন ব্যবস্থায় মেট্রোরেল সক্ষমতার প্রায়…

বিস্তারিত