Author: বিনোদন প্রতিবেদক

প্রতি বছরের মতো এবারও ঘোষণা করা হয়েছে ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৫। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ ২০২৫ পাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে রায়হান রাফী চলচ্চিত্র সাংবাদিকতায় আলীমুজ্জমামান। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’ এর সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্ট-এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে গত ২১ বছর ধরে এই পুরস্কার প্রদান করা হয়। আগামী ২৬ অক্টোবর ফজলুল হক-এর প্রয়াণ দিবসে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারটি চলচ্চিত্র ও সাংবাদিকতা জগতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদানের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে উৎসাহিত করে আসছে। এই পুরস্কার ভবিষ্যতের প্রতিভা উদ্দীপ্ত করতে এবং চলচ্চিত্র ও সাংবাদিকতার মান…

বিস্তারিত

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল ও সাধারণ মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় শ্রদ্ধা জানাতে আসা অনেকেই তাকে ভাষা আন্দোলনের ইতিহাসের এক আলোকবর্তিকা বলে অভিহিত করেন। তারা বলেন, দেশের জন্য যে অবদান রেখে গেছেন আহমদ রফিক তা অনন্য। আগামী প্রজন্মকে সেই চেতনা ধারণ করতে হবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জীবদ্দশায় তিনি মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ…

বিস্তারিত

দেশজুড়ে গেল সেপ্টেম্বর মাসে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৮২ জন। নিহতদের মধ্যে ৬৩ জন নারী ও ৪৭ জন শিশু রয়েছে। শনিবার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগজনক পরিসংখ্যান উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনা এই প্রাণহানির প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। সেপ্টেম্বরে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৩ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৪.২৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল ৩৩.৮৫ শতাংশ। এ ছাড়া, দুর্ঘটনায় ১১২ জন পথচারী নিহত হয়েছেন যা মোট নিহতের ২৬.৮৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন ১৩.৪২ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৪৯…

বিস্তারিত

অস্ট্রেলিয়ার সাথে আসন্ন সিরিজে ভারতের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হচ্ছে শুভমন গিলকে। ভারতের সাবেক পেসার অজিত আগারকারের নেতৃত্বে বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল শনিবার আহমেদাবাদে বৈঠক করে এবং এ সিদ্ধান্ত নিয়েছে। যেখানে শনিবারই গিলের নেতৃত্বে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংস ব্যবধানে টেস্ট জিতেছে। ২৬ বর্ষী গিল এখন টেস্টের সাথে ওয়ানডে অধিনায়ক, টি-টুয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটেই আনুষ্ঠানিক নেতৃত্বের ভূমিকা থাকবেন। অপরদিকে, প্রায় সাতমাস পর ওয়ানডে দলে ডাক পাওয়া রোহিত শর্মা দলে থাকছে শুধুমাত্র একজন ব্যাটার হিসেবে। ৩৮ বর্ষী রোহিত ২০১৭ সাল থেকে ভারতের ওয়ানডে অধিনায়কত্ব করেছেন। তিনি ২০১৮ এবং ২০২৩ সালে এশিয়া কাপ শিরোপা এনে দেন। রোহিতের নেতৃত্বে ভারত ২০২৩…

বিস্তারিত

বাগদান সেরেছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। শুক্রবার সন্ধ্যায় ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। জানা গেছে, দীর্ঘদিনের চর্চিত প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গেই আংটি বদল ঘটল এই নায়িকার। সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পুরো আয়োজনটি ছিল ব্যক্তিগত, তাই বাগদানের কোনো ছবি প্রকাশ করা হয়নি।, রাখা হয়েছে গোপনীয়তা। তাই ভক্তরা তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন। এও শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নাকি এ জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। যদিও বিয়ের সুনির্দিষ্ট তারিখ ও অন্যান্য তথ্য এখনো জানা যায়নি। তবে রাশমিকা ও বিজয় এখনই তাদের বাগদান বা বিয়ের ঘোষণা দিতে চান না। সূত্র বলছে, তারা ব্যক্তিগত…

বিস্তারিত

সেনাবাহিনীকে গাজায় সব ধরনের অভিযান ‘সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার’ নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল সরকারের রাজনৈতিক নেতৃত্ব। এখন থেকে শুধু ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নেওয়ার অনুমতি রয়েছে সেনাদের। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সামরিক রেডিও নেটওয়ার্ক ‘আর্মি রেডিও’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা দোরন কাদোশ এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, গাজা দখলের অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল সরকার। তিনি আরও জানান, গাজা সিটি দখলের অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। এটি মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতির অংশ। এ নির্দেশনার প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার…

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রামে নিখোঁজের একদিন পর পুকুর থেকে উদ্ধার করা হলে বৃদ্ধ আজিজার রহমানের (৬৫) লাশ। আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৩ নম্বর জগতবেড় ইউনিয়নের মুন্সিটারী এলাকার একটি পুকুরে ওই বৃদ্ধের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুকুরে ভাসমান অবস্থায় থাকা লাশটি পাটগ্রাম থানা-পুলিশ উদ্ধার করে। আজিজার রহমান ওই এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে। জানা গেছে, শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। পরিবারের সদস্যরা জানায়, গতকাল শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন আজিজার রহমান। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আজিজার রহমান…

বিস্তারিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে সংকট আরও ঘনীভূত হচ্ছে। তামিম ইকবালের নেতৃত্বে ১৬ জনের প্রার্থিতা প্রত্যাহারের পর এবার ‘কারচুপির শঙ্কা’ এবং ‘ভোটারদের লুকিয়ে রাখার’ মতো বিস্ফোরক অভিযোগ তুলে নির্বাচন বর্জন করলেন আরও দুইজন প্রার্থী। যদিও লেজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল ও রাজশাহী বিভাগের হাসিবুল আলম সরে দাঁড়ানোয় ভোটের আগেই পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) গভীর রাতে এক ব্যক্তিগত বিবৃতির মাধ্যমে বাদল এ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, নির্বাচনে অংশ নেবেন না। দীর্ঘদিনের ক্রিকেট সংগঠক বাদল এখনো তার সরে দাঁড়ানোর কারণ প্রকাশ করেননি। তবে ভবিষ্যতে সময় সুযোগ হলে বিস্তারিত জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।…

বিস্তারিত

ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। নিজের জ্ঞানকে কোরআন-হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে।’ শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। স্বাধীনতার এত বছরেও একটি মানবিক সমাজ গঠন হয়নি। এ ক্ষেত্রে জাতিকে ওলামায়েদের পথ দেখাতে হবে। বাংলাদেশ জাতি হিসেবে এখানে মিলেমিশে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান দশকের পর দশক বসবাস করে আসছি। দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ…

বিস্তারিত

পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) বাংলাদেশ সচিবালয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। এসব পণ্য বন্ধে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সচেতনতার জন্য এরই মধ্যে সচিবালয়ের প্রবেশপথসহ বিভিন্ন জায়গায় বোর্ড বসানো হয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে। যাদের কাছে নিষিদ্ধ ব্যাগ পাওয়া যাবে, তাদের কাগজের ব্যাগ…

বিস্তারিত