Author: বিনোদন ডেস্ক

বলিউড বাদশাহ কিং খানের ভীষণ অনুরাগী ছিলেন অভিনেত্রী প্রিয়া গিল। কিন্তু কেনইবা প্রিয় মানুষকেই চড় মারতে হলো তাকে? তাও সজোরে চড় মেরে সবাইকে হতবাক করে নিজেও স্তব্ধ হয়ে যান প্রিয়া। এটি ছিল ‘জোশ’ সিনেমার শুটিংয়ের সময়ের ঘটনা। একটি গানের দৃশ্যে বলি বাদশাহ শাহরুখ খানকে একটা চড় মারার কথা ছিল অভিনেত্রী প্রিয়া গিলের। কিন্তু তখন যা ঘটেছিল, তা আজও ভুলতে পারেননি এ অভিনেত্রী। এ বিষয়ে প্রিয়া গিল বলেন, ‘আমি তো কিং খানের ভীষণ অনুরাগী ছিলাম, সেই টেলিভিশনের সময় থেকে। তো ‘জোশ’ সিনেমার শুটিংয়ের সময় বুঝতেই পারছিলাম না- কীভাবে চড়টা মারব। পরিচালক মনসুর খান বারবার বলছিলেন- আরও জোরে মারো। শাহরুখ নিজেও বললেন,…

বিস্তারিত

বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই নিয়োগ হবে বলে জানা গেছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদে রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজনে বর্ণিত শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। তবে, চিঠিতে বেশকিছু শর্ত দেওয়া হয়। শর্তগুলো হলো- অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ হতে যাচাইকৃত বেতনস্কেল অনুসরণ করতে হবে; প্রশাসনিক উন্নয়ন…

বিস্তারিত

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানালেও যেন পাত্তাই দিচ্ছে না ইসরায়েল। ইসরায়েলি বাহিনীআবারও ভয়াবহ হামলা চালিয়েছে গাজা উপত্যকায়। গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে শুক্রবার ইসরায়েলকে আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। তারপরও গত দুই দিনে ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে রয়েছে বহু নারী ও শিশু। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার ও রবিবার অন্তত ৯৪ জন নিহত হন। সোমবার সকালে আরও সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট ১৩১টি বিমান ও গোলাবর্ষণ হামলা চালানো হয় ঘনবসতিপূর্ণ এলাকায়। যার মধ্যে আবাসিক পাড়া, শরণার্থী শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্র অন্তর্ভুক্ত। জা সিটির আল-জালা ও তাল আল-হাওয়া এলাকায়…

বিস্তারিত

আজ (সোমবার) সকাল ১১টায় দেশের মাটিতে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরি। লক্ষ্য- এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলা। যে জন্য আগেই ডাক পড়েছিল হামজার। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হোটেল পৌঁছাতে দুপুর ১২টা। সামান্য বিশ্রাম নিয়েই বিকেল ৫টায় অনুশীলনে হাজির হন তিনি। বাংলাদেশ দল হংকংয়ের জন্য অনুশীলন শুরু করেছিল ৩০ সেপ্টেম্বর থেকে। সপ্তাহ খানেক অনুশীলন হলেও হামজা না আসায় অপূর্ণতা ছিল। আজ জামালদের সঙ্গে হামজা অনুশীলন করায় বাড়তি মাত্রা যোগ হয়। ফুটবলারদের মধ্যেও একটু উন্মাদনা লক্ষ্য করা গেছে। অনেকেই হামজার সঙ্গে খুনসুটি ও ছবিতে পোজ দিয়েছেন। হামজার ভ্রমণক্লান্তি রয়েছে। হোটেলে সামান্য বিশ্রাম নিয়েও তিনি দলের…

বিস্তারিত

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকলে সংকটমুক্ত জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা-কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ।’ সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নাগরিক যুব ঐক্য ‘আগামী নির্বাচন গুণমানসম্পন্ন ও সবার জন্যে গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী নির্বাচনে পতিত ফ্যাসিস্ট চেষ্টা করবেই অস্থিরতা সৃষ্টির। কিন্তু এখন পর্যন্ত তারা কি অর্জন করতে পেরেছে। রাতের অন্ধকার দুই একটা ঝটিকা মিছিল ছাড়া। এগুলো বাংলাদেশের মানুষ পাত্তা দেয় না। আমাদের মধ্যে…

বিস্তারিত

চলতি সপ্তাহের মধ্যেই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত আলোচিত কয়েকটি গুমের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, ‘গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এ সপ্তাহে দাখিল হবে। এটা যেহেতু কমপ্লেক্স (জটিল) মামলা, সেই জন্য খুব খুঁটিনাটি বিষয় চেক করছি। তদন্তের রিপোর্ট এ সপ্তাহে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।’ বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগ প্রকাশকারীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘এগুলো (বিভিন্ন মামলায় দেওয়া ফরমাল চার্জ) হচ্ছে তাদের জন্য জবাব। তদন্ত চলাকালে…

বিস্তারিত

পিআর পদ্ধতিতেনির্বাচন করার মতো ছয়টি পদ্ধতি রয়েছে জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সব রাজনৈতিক দলগুলো একমত হতে পারলে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া সম্ভব। তবে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য ও কালো টাকার প্রভাব থাকবে না।’ তিনি বলেন, ‘একমাত্র পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা ও জনগণের কাঙ্খিত প্রতিনিধি নির্বাচিত করা সম্ভব হবে। তবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার।’ আজ সোমবার (৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাব আব্দুস সালাম হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত ‌‘রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ’ শহীদ আবরার ফাহাদ দিবস শীর্ষক আলোচনা সভায় এসব…

বিস্তারিত

অভিযোগ, প্রার্থীতা প্রত্যাহারসহ নানান আলোচনা-সমালোচনা ফেরিয়ে অবশেষে আজ সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। ভোট গণনা শেষে পরিচালনা পরিষদের ফল প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত যারা: ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত…

বিস্তারিত

লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী ও সাধারাণ শিক্ষার্থী। আজ সোমবার (৬ অক্টোবর) হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি অংশগ্রহণকারী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পাঁচ শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুলাহ আল নোমানসহ ছাত্রদলের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটি ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা…

বিস্তারিত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, ‘রাজনৈতিক দলগুলো গণভোটে একমত হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তাদের সম্মতির জন্য গণভোট আয়োজনে সকল রাজনৈতিক দল একমত হয়েছে। যা বাস্তবায়ন প্রক্রিয়ার প্রথম বড় পদক্ষেপ।’ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চতুর্থ দফা সংলাপ শেষে আলী রীয়াজ ব্রিফিংয়ে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। ব্রিফিংয়ে কমিশনের সহ-সভাপতি বলেন, ‘এর আগে ১১, ১৪…

বিস্তারিত