Author: নিজস্ব প্রতিবেদক

দেশে প্রতি চারজন নারীর তিনজনই (৭৬ শতাংশ) জীবনে অন্তত একবার জীবনসঙ্গী বা স্বামী কর্তৃক সহিংসতার শিকার হচ্ছেন। এর মধ্যে রয়েছে শারীরিক, মানসিক, যৌন এবং অর্থনৈতিক সহিংসতার পাশাপাশি নিয়ন্ত্রণমূলক আচরণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল কর্তৃক (ইউএনএফপিএ) জরিপে এ চিত্র উঠে এসেছে। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪’ এর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়। এই জরিপে জাতিসংঘের সংজ্ঞায়িত সহিংস আচরণগুলোর পাশাপাশি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে প্রাসঙ্গিক সহিংসতামূলক আচরণও পরিমাপ করা হয়েছে। জরিপটি নারীর প্রতি সহিংসতা বন্ধে কর্মপরিকল্পনা নেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট পথনির্দেশনা তুলে ধরে- যেখানে সহিংসতা প্রতিরোধে জরুরি বিনিয়োগ, পরিষেবা শক্তিশালীকরণ…

বিস্তারিত

বর্তমান সরকার প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা করেছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘দেশে ক্যান্সার চিকিৎসায় অধিক সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে। কারণ শুধু স্তন ক্যান্সার নয়, আমাদের দেশে এখন ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।’ সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন করা থেকে শুরু করে আমাদেরকে আরো বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহ্বান জানিয়ে নূরজাহান বেগম বলেন, ‘আমাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে, যাতে করে আমরা…

বিস্তারিত

প্রথম ধাপে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মুক্তি দেওয়া সাত জিম্মি ইসরায়েলে পৌঁছেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ২৫০ বন্দি ও গাজা থেকে আটক ১ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। খবর বিবিসির। আজ সকাল ৮টার পরে সাত জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রসের হাতে হস্তান্তর করে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ৭ জিম্মি হলেন- ইতান মোর, গালি বারম্যান, জিভ বারম্যান, মাতান অ্যাগ্রেস্ট, ওমরি মিরান, আলন এহল, গাই গিলবোয়া দালাল। গত শুক্রবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে। বিবৃতিতে বলা হয়,…

বিস্তারিত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করতে হবে। না হয় অতিরিক্ত সিম বাতিল বলে গণ্য হবে। আজ সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসি-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিমকার্ড রেখে অতিরিক্ত সিমকার্ডসমূহ ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল)/মালিকানা পরিবর্তন করুন। নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা ১৬০০১#, এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন। যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তাহলে…

বিস্তারিত

আমাদের সেফ এক্সিটের প্রশ্নই নেই, কারণ আমরা কোনো টাকা লুট করিনি মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমরা কেন দেশ থেকে পালাবো, ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই, চট্টগ্রাম শহরেও বাড়ি নেই। তো আমি সেফ এক্সিট নিয়ে কি বাইরে রাস্তায় গিয়ে শুয়ে থাকবো?’ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ‘এই দেশটা আমার। আমরা যদি একটা নির্বাচিত সরকারকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি সেটা আমাদের বড় সফলতা। এটা আমাদের জন্য কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই। আমরা কোনো অপরাধ…

বিস্তারিত

‘২০ পার্সেন্ট বাড়ি ভাড়া, দিতে হবে দিয়ে দাও’, ‘অবিলম্বে প্রজ্ঞাপন, দিতে হবে দিয়ে দাও’, ‘১৫০০ টাকা চিকিৎসা ভাতা, দিতে হবে দিয়ে দাও’সহ নানা স্লোগানে মুখরিত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ, শহীদ মিনারে ২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। এতে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দ্বিতীয় দিনের মতো আজ সোমবার শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানোর পর সকাল থেকে অবস্থান কর্মসূচি…

বিস্তারিত

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৬ অক্টোবর। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আজ সোমবার (১৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন। সব প্রক্রিয়া শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগামী ১৬ অক্টোবর ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে।’ এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্ণার এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট কর্ণার এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে…

বিস্তারিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক কর্মসূচির সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে এর জবাব দিতে হবে।’ তিনি বলেন, ‘প্রোগ্রাম চলাকালে, এটা হয় কেন? এক দিন হইতো, দুই দিন হইতো কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে। যারা এটা করছে, তারা হচ্ছে রাজনৈতিক ***। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হইছে; কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’ শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় লংমার্চের সমাপনী…

বিস্তারিত

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) ক্যালিফোর্নিয়ায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়ান কিটনের বন্ধু ডোরি রাথ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ১৯৭০ সালে ডায়ান কিটন রোমান্টিক কমেডি লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্সের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরে দ্য গডফাদার ছবিতে অ্যাডামস করলিওনের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন তিনি। এছাড়া, ফাদার অফ দ্য ব্রাইড, ফার্স্ট ওয়াইভস ক্লাব এবং অ্যানি হলের মতো চলচ্চিত্রেও অভিনয় করেন কিটন। ১৯৭৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার পান তিনি। পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে কিটন দ্য ফ্যামিলি স্টোন, বিকাস আই সেড সো, অ্যান্ড সো…

বিস্তারিত

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে নানা চরিত্রে উপস্থাপন করে চলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমার গণ্ডি পেরিয়ে নিজেকে মূল ধারার গল্প ও চরিত্রে মনোনিবেশ করছেন তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বারবারই দর্শকদের মন জয় করে নিচ্ছেন সময়ের আলোচিত এ অভিনেত্রী। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর হাত ধরে ওটিটি দুনিয়ায় পদার্পণ করা শুভশ্রীর অভিনয় দক্ষতায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সিরিজটি প্রচারের পর দারুণ প্রশংসিত হন। এবার দর্শক তাকে দেখতে পাবেন নতুন রূপে। ‘অনুসন্ধান’ নামের নতুন ওয়েব সিরিজে সাংবাদিকদের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। এ সিরিজের গল্পে দেখা যাবে, জেলখানার নারী বন্দিদের সঙ্গে ঘটে যাওয়া একের…

বিস্তারিত