Author: আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ড যৌথ সীমান্ত এলাকায় ‘ভূতের আর্তনাদ’ ও ‘ভয়ংকর শব্দ’ বাজিয়ে কাম্বোডিয়ার বিরুদ্ধে এক ধরনের মানসিক যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে কাম্বোডিয়া। শুধু তাই নয় এ বিষয়ে জাতিসংঘে অভিযোগও করেছে দেশটি। কাম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী হুন সেন জানান, থাইল্যান্ডের এই আচরণ মানবাধিকারের চরম লঙ্ঘন, এবং তা তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফোলকার টার্ক-এর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গত ১০ অক্টোবর থেকে থাই সীমান্তবর্তী এলাকায় উচ্চ শব্দে বাজানো হচ্ছে ভূতের কান্না, শিশুর চিৎকার, শিকলের ঝনঝনানি, কুকুরের হুংকার ও হেলিকপ্টারের শব্দ। রাতভর চলা এসব শব্দে সীমান্তের বাসিন্দাদের ঘুম, মানসিক স্থিতি ও স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হুন সেন…

বিস্তারিত

বিদেশে কর্মরত বাংলাদেশিরা চলতি মাসের প্রথম ১৮ দিনে ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এই হিসাবে দেশে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৭৪ লাখ ডলার। রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়ে বলেন, ‘অক্টোবরের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৫২ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’ এছাড়া গত ১৬-১৮ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে ১৩ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে আরিফ হোসেন খান বলেন, ‘চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ অক্টোবর পর্যন্ত…

বিস্তারিত

প্রকাশিত হয়েছে ৪৯তম (বিশেষ) বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল। রোববার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে অংশ নেওয়ার যোগ্য হয়েছেন বলে পিএসসি সূত্রে জানা গেছে। নির্দিষ্ট পেশাগত ক্যাডারগুলোর শূন্যপদ পূরণের জন্য এবারের ৪৯তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসি জানায়, উত্তীর্ণদের তালিকা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে দেখা যাবে। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন জামায়াতে ইসলামী চালু করেছিল, এটি ছিল একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা।’ -এমন মন্তব্যই করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি আহ্বায়ক জানান, এটি ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এবং জনগণের উত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে সরিয়ে নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ডিজাইন করা হয়েছিল। শনিবার (১৯ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব তথ্য জনা গেছে। নাহিদ ইসলাম আরও জানান, ‘ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার মূল সংস্কারের দাবি ছিল একটি সাংবিধানিক সুরক্ষা হিসেবে কল্পনা করা। আমরা এই ধরনের মৌলিক সংস্কারের চারপাশে…

বিস্তারিত

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় এনসিপিকে এই প্রতীকটি দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নির্বচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। রবিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন এবার কারো পক্ষপাতিত্ব বরদাস্ত করবে না। নির্বাচন কমিশন আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে করবে না।” তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী, সবার সহযোগিতায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যেন হয়, সেজন্য কাজ করে যাচ্ছে কমিশন।’ নির্বাচন কমিশনার বলেন, ‘বিতর্কিত কোনো…

বিস্তারিত

ওয়ানডেতে জয় পাওয়া যেন ভুলেই গিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল। শনিবারও যেন একই পথে হাটছিল মেহেদী হাসান মিরাজের দল। টানা ৪ হারের পর আজ জয়ের মুখ দেখেছেন মুস্তাফিজুর রহমানরা। মিরপুরে ৭৪ রানের বিশাল জয়ে স্বস্তির শ্বাস ফেলল বাংলাদেশ ক্রিকেট দল। ১০৪৬ দিন পর অবশেষে মিরপুরে জয় ধরা দিল বাংলাদেশের হাতে। টসে হেরে ব্যাটিংয়ে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে লক্ষ্যটা আরো সহজ করেন দুই ওপেনার অ্যালিক অ্যাথানাজে ও ব্র্যান্ডন কিং। এমন কঠিন মূহূর্ত থেকে জিততে হলে অবিশ্বাস্য কিছু করা প্রয়োজন বাংলাদেশের। মিরপুরের কালো উইকেটের সহায়তা নিয়ে অবিশ্বাস্য কিছুই করলেন…

বিস্তারিত

বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানার ভেতরে ১২০০ টন পণ্য নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কবলে পড়া জাহাজটি প্রায় ডুবে গেছে বলে জানা যায়। বন্দর চ্যানেলে আসা-যাওয়ার কাছাকাছি স্থানে জাহাজটি ডুবে থাকলেও এতে আপাতত সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, শুক্রবার রাতে এমভি জায়ান নামে লাইটারেজ জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শনিবার সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজে কাঁচামাল ছিল। এ বিষয়ে বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দরের বহির্নোঙর থেকে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু…

বিস্তারিত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ১৩ বছরের সম্পর্ককে পরিণয়ে রূপ দেন গেল ফেব্রুয়ারিতে। নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ইতোমধ্যে তাদের সংসারজীবন আট মাস পেরিয়েছে। সম্প্রতি এক সাক্ষাতকারে বিয়ের ২৩৪ দিনের সংসারজীবন কেমন কেটেছে, সে অনুভূতিই প্রকাশ করলেন মেহজাবীন চৌধুরী। বিবাহিত জীবনের ২৩৪ দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে জিজ্ঞেস করতেই হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী। বিয়ের পর তার জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি জানিয়ে জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, ‘শুধু থাকার জায়গাটায় পরিবর্তন হয়েছে মাত্র। আমি সেই আগের মেহজাবীনই আছি। আমার মতো করে কাজ করছি, আমার মতো করে ঘুরছি। আদনান আমার আগেও অনেক ভালো বন্ধু ছিল, এখনো ভালো বন্ধু…

বিস্তারিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। শনিবার (১৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, কমিটিকে দ্রুততম সময়ে অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব মো. রইচ উদ্দিন খান, মো. তারেক হাসান, ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়া। অগ্নিকাণ্ডের পর…

বিস্তারিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ, অতিরিক্ত দায়িত্ব) মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে শনিবার (১৮ অক্টোবর) রাতে এই কমিটি গঠন করা হয়। এতে রয়েছেন বিমানের চিফ (ফ্লাইট সেফটি), বেসামরিক বিমান পরিবহন ও পটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাব্যবস্থাপক (করপোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপমহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি), উপব্যবস্থাপক (ইনস্যুরেন্স)। তারা তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করবেন বলে জানা গেছে। এ ছাড়া ক্ষয়ক্ষতি নির্ধারণ, অগ্নিকাণ্ডের দায়দায়িত্ব চিহ্নিত করা, ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রতিরোধে সুপারিশমালা তৈরি করবে এ কমিটি। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিমানের…

বিস্তারিত