Author: নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই।’ সোমবার (২০ অক্টোবর) বিকালে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রদূতকে নির্বাচন নিয়ে আশ্বস্ত করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টার মন্তব্য, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফোন করে কোনো গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে না।…

বিস্তারিত

আমেরিকানরা গাজা ও ইউক্রেন যুদ্ধের ব্যয় টানতে টানতে নাজেহাল হয়ে পড়েছেন মন্তব্য করে মার্কিন কংগ্রেসওম্যান মার্জরি টেলর গ্রিন বলেছেন, ‘গাজা ও ইউক্রেনে চলমান সংঘাত থামানোর ট্রাম্পের প্রচেষ্টা সত্ত্বেও সহিংসতা অব্যাহত রয়েছে। এসব যুদ্ধের ব্যয় টানতে টানতে মার্কিনিরা ত্যক্ত-বিরক্ত।’ গ্রিন সামাজিক যোগাযোগমাধ্যমে আরও লিখেছেন, ‘যথেষ্ট হয়েছে! সবাই এই যুদ্ধগুলোর কারণে ক্লান্ত এবং এর ব্যয় বহন করতে ত্যক্ত-বিরক্ত। এখন সময় এসেছে সব মনোযোগ আমেরিকান জনগণের দিকে দেওয়ার এবং আমাদের সমস্যাগুলো সমাধান করার।’ ডানপন্থী এই কংগ্রেসওম্যান, যিনি আগে গাজায় হামলাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছিলেন, বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে রিপাবলিকান দলের মধ্যে অন্যতম সক্রিয় সমালোচক হিসেবে পরিচিত। গাজা ও ইউক্রেনের মতো আন্তর্জাতিক সংঘাত নিয়ে মার্কিন…

বিস্তারিত

মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতোষিক হার সরকার কর্তৃক পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে পরিপত্রে উল্লেখ আছে। পুনর্নির্ধারিত হারগুলো নিম্নরূপ: প্রশ্নপত্র প্রণয়নের জন্য সম্মানী (জনপ্রতি) ৬ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। এ ছাড়া বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী (প্রতি সভার জন্য জনপ্রতি) ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মৌখিক/ব্যাবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য বিশেষজ্ঞদের সম্মানী (প্রতিদিনের জন্য জনপ্রতি) ৬ হাজার করা হয়েছে। পূর্ণ উত্তরপত্র (প্রতিটি) ১৩০ টাকা, পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র (প্রতিটি) ৩৫ টাকা, লিখিত/ব্যাবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ/প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়নের…

বিস্তারিত

দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নি দুর্ঘটনা এড়াতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এ নোটিশটি দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, আঞ্চলিক অফিস, জেলা ও উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে মাউশি জানিয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বা অফিস থেকে বের হওয়ার আগে রুমের বৈদ্যুতিক সুইচগুলো ও এসির প্লাগ বিচ্ছিন্ন করা নিশ্চিত করতে বলা হয়েছে…

বিস্তারিত

সরকার প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘যারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, তারা বিভিন্ন জায়গায় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়েছে।’ সোমবার (২০ অক্টোবর) বিকেলে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিমানভাড়া কমানো হবে কি না-এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিমানভাড়া তো প্রতিযোগিতার বিষয়, তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কমানো হলে অন্যান্য এয়ারলাইনসও ভাড়া কমাবে।’ এ সময় স্বরাষ্ট উপদেষ্টা জানান, শিগগিরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে। পাসপোর্ট দেখিয়েই যেন যাত্রীরা ঢুকে যেতে পারেন। সকাল…

বিস্তারিত

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়েরের আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান। সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত। এ বিষয়ে সালমানের বাবা কমর উদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের আদেশ দেয় আদালত। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে। আবিদ হাসান বলেন, ‘সালমান শাহর মৃত্যুর পর তার বাবা কমর উদ্দিন রমনা মডেল থানায় অপমৃত্যুর মামলা করেন। পরের বছর তিনি মামলাটি…

বিস্তারিত

জিডিপি প্রবৃদ্ধিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, ‘মানুষের জীবনমান উন্নয়নের পরিমাপক হিসেবে জিডিপি প্রবৃদ্ধিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। কেননা এতে দেশের প্রকৃত চিত্র মাপা যায় না।’ সোমবার (২০ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত এক সেমিনারে তিনি আরো বলেন, ‘ভারতের তুলনায় বাংলাদেশের পরিসংখ্যান অনেক বেশি নির্ভরযোগ্য।’ পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘বিশ্বাসযোগ্য সরকারি ডাটা উৎপাদন করতে হবে। এক্ষেত্রে যে পরিমাণ টাকা খরচ হবে সেটিকে অন্যতম বিনিয়োগ বলা যায়। কেননা বিবিএসের ডাটা নিছক কোনো পরিসংখ্যান নয়, এর মাধ্যমে সরকার নীতি নির্ধারণ করে,…

বিস্তারিত

অবশ্যই নির্বাচন করার মতো পরিবেশ আছে, মন্তব্য করে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে অনেকে সংশয় প্রকাশ করলেও, কোনো সংশয় নেই।’ সোমবার (২০ অক্টোবর) বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানসহ সেনা, নৌ, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে আসেন আখতার…

বিস্তারিত

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে খালি থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পদে আবারও সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি জারির ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ এখনও হয়নি বলে জানিয়েছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। নতুন করে শূন্যপদের তথ্য সংগ্রহ করার আগে এ গণবিজ্ঞপ্তি জারির ‘সম্ভাবনা নেই’ বলেও জানান তিনি। সোমবার (২০ অক্টোবর) বিকালে মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্য থাকা পদগুলোতে নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে একটা আলোচনা আছে। তবে এ গণবিজ্ঞপ্তি জারির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। নতুন করে শূন্য পদের তথ্য সংগ্রহ করার আগে আবার গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা নেই। আমারা প্রতিষ্ঠান পর্যায় থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করে এ বিষয়ে…

বিস্তারিত

ঘোষণা দিয়ে দু’দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আমরণ অনশন’ কর্মসূচি পালন করে আসছেন আন্দোলনরত দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক–কর্মচারীরা। বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে চলমান ‘আমরণ অনশন’ কর্মসূচি বাদ দিয়ে এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। মঙ্গলবার (২১ অক্টোবর) মুখে কালো কাপড় বেঁধে রাজধানীতে মিছিল করবে সংগঠনটি। সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনস্থলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। তিনি বলেন, ‘আজ থেকে আমাদের কর্মসূচি আমরণ অনশনে রূপ নিয়েছে। এরইমধ্যে চারজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রায় সবাই অসুস্থ। এ অনশনে যদি…

বিস্তারিত