Author: স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:

দুবাই ও তুরস্ক সফর শেষে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নিজ গ্রামে বাড়িতে ফিরেছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, তুরস্ক প্রবাসী ও শিহাব আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিহাব আহমেদ। ফিরেই তিনি প্রয়াত পিতা, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল আজিজ মিয়ার কবর জিয়ারত করেন। পিতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত শেষে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে আবারও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। শিহাব আহমেদ বলেন, ‘আমার প্রেরণার উৎস আমার বাবা। তাঁর আদর্শ ও দোয়াই আমাকে মানুষের পাশে থাকার অনুপ্রেরণা যোগায়।’ ব‍্যবসায়িক বিশেষ কাজে গত এক সপ্তাহ দুবাই ও তুরস্ক সফরে ছিলেন শিহাব আহমেদ।এই সফরে সংযুক্ত আরব আমিরাতের Nissan ও Mitsubishi কোম্পানির…

বিস্তারিত

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে জনতা গুলিস্তানে সমবেত হয়ে দলটির অফিসে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিত ছাত্রশিবিরের কর্মীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান দিতে দিতে কার্যালয়ের সামনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এর আগে, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে দুপুরের দিকে গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রশিবির নেতা-কর্মীরা। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানারসহ নেতা-কর্মীদের মাথায় জাতীয় পতাকা বাঁধা ও…

বিস্তারিত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস তার বিশেষ সহকারী হিসেবে অধ্যাপক আলী রীয়াজকে নিয়োগদান করেছেন বলে এতে বলা হয়। বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এর আগে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের বিশিষ্ট অধ্যাপক (ডিস্টিংগুইশড প্রফেসর) রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে দায়িত্ব পান। এরপর গত ফেব্রুয়ারিত তাকে জাতীয় ঐকমত্য কমিশনের…

বিস্তারিত

ছয় বছর পর দেশীয় সিনেমায় ফিরে রীতিমতো চমকে দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলুদ শাড়ি, বেণি করা চুল, কপালে টিপ, পায়ে কোলহাপুরি চামড়ার স্যান্ডেল আর হাতে পিস্তল, এমনই মারমুখী এক নারীর লুকে ধরা দিয়েছেন সাবেক এই মিস ওয়ার্ল্ড। দীর্ঘ বিরতির পর পরিচালক এস. এস. রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গ্লোবট্রটার’-এর মাধ্যমে বড় পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা। বুধবার প্রকাশ করা হয়েছে তার ফার্স্ট লুক পোস্টার, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। পোস্টারটি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সে যেমন দেখায়, তার চেয়েও অনেক বেশি কিছু সে। পরিচিত হোন মন্দাকিনীর সঙ্গে।’ পরিচালক রাজামৌলি নিজেও পোস্টারটি শেয়ার করে লিখেছেন, যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে সংজ্ঞায়িত…

বিস্তারিত

জনগণ আওয়ামী দোসর নামক ভাইরাসকে লকডাউন দিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘লকডাউন দেওয়া হয় ভাইরাসের বিরুদ্ধে। কিন্তু তাদের ব্যাপারে লকডাউন তো বাংলাদেশের জনগণের!’ আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নয়াপল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘করোনাভাইরাস যেমন মানুষের শ্বাসরুদ্ধ করে দিত, আওয়ামী ফ্যাসিবাদ ছিল জাতির শ্বাসরুদ্ধ করে দেওয়া একটি রাজনৈতিক দল। যারা জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছিল। জনগণ তো লকডাউন দিয়ে রেখেছে এই আওয়ামী দোসর নামক ভাইরাসদেরকে। আর আপনারা উল্টো লকডাউন দিচ্ছেন এ দেশে!’ তিনি বলেন, ‘আপনারা যদি চলেই আসেন কোনোভাবে, তাহলে বাংলাদেশকে আবার সেই পরিস্থিতির শিকার হতে হবে।…

বিস্তারিত

চোর সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ীতে বাপ্পী (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দিনভর আটকে রেখে নির্যাতনের পর সন্ধ্যায় তাকে সড়কের পাশে ফেলে যাওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। নিহত বাপ্পীর বড় ভাই মো. পারভেজ বলেন, ‘তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায়। বাবা মো. শাহজাহান রিকশাচালক এবং মা পারুল বেগম একটি কারখানার কর্মী। তারা বর্তমানে ধোলাইপাড় এলাকায় থাকেন। বাপ্পী তার মায়ের সঙ্গে কারখানায় কাজ করত।’ পারভেজের অভিযোগ, বুধবার রাত ২টার দিকে একই এলাকার কাপশি রাসেল, মোল্লা শুভ ও শাকিব তাদের বাসায় এসে বাপ্পীকে ধরে নিয়ে যায়। মীরহাজীরবাগের একটি বাসা থেকে…

বিস্তারিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ১২ ঘণ্টায় অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত বলেন, ‘জেলার সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জেলাজুড়ে অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য।’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে জেলাজুড়ে সড়ক-মহাসড়কে অন্তত ২৬টি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের পাশাপাশিও নজরদারিও বাড়ানো হয়েছে। এর আগের…

বিস্তারিত

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুতেই দুই উইকেট হারানোর পর বাংলাদেশের খেলার হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে দারুণভাবে জ্বলে উঠে সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম টেস্টে বেশ দাপট দেখাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। মাহমুদুল হাসান জয়ের পর সেঞ্চুরি করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১২ বলে দেখা পেলেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরির। কিন্তু এরপরই ফিরে গেছেন সাজঘরে। ফলে উদযাপন স্থায়ী হয়নি বেশিক্ষণ। অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে সুইপ করে বল পেছনে পাঠিয়ে দুইবার প্রান্ত বদল করে সেঞ্চুরি আদায় করে নেন তিনি। এরপরই চিরচেনা হেলমেট খুলে লাফিয়ে ওঠা উদযাপন। ১৪ চারে সাজানো এই ইনিংসে সেই ম্যাকব্রাইনের বলেই বরাবর ১০০ রানে লেগ বিফোরের…

বিস্তারিত

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা রেফারি, আপনারা খেলোয়াড়। রেফারি হিসেবে নিরপেক্ষ অবস্থান থেকেই আমরা নির্বাচন পরিচালনা করতে চাই। কিন্তু রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু খেলা সম্ভব নয় এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।’ আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে সিইসি এসব কথা বলেন। নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর এখনো পোস্টারে ছেয়ে আছে; এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘ইসি পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র, তা অনভিপ্রেত। পোস্টারগুলো যদি দলগুলো নিজেরাই…

বিস্তারিত

বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র বিজয়ীদের পুরস্কৃত করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে পুরস্কার বিতরণীতে আনুষ্ঠানিকভাবে ‘ক’ ও ‘খ’ গ্রুপের সেরা দুই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অন্তবর্তীকালীন সরকার প্রধান। ‘ক’ গ্রুপের বিজয়ী টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী এবং ‘খ’ গ্রুপে সুনামগঞ্জের শুভ মিতা তালুকদার। তাদের প্রত্যেকে হাতে একটি ক্রেস্ট ও তিন লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রতিযোগিতা নিজেকে আবিষ্কারের এক সুযোগ। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু প্রতিযোগিতা নতুন কুঁড়ি-২০২৫ দেশের শিশু ও কিশোরদের মেধা, প্রতিভা ও…

বিস্তারিত