- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: নিজস্ব প্রতিবেদক
আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে, যে কোনো সুস্থ মানুষ বলবে- এটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। তাই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। এ নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে।’ আজ বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারাদেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ভিডিও কনফারেন্সের বরাত দিয়ে এ তথ্য জানান। তিনি…
কক্সবাজারের টেকনাফ সীমান্তে গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে। এসময় শাহ আলম নামের এক ব্যক্তির বসতঘরের টিন ছিদ্র করে একটি গুলি ঢুকে পড়ে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শাহ আলম (৫০) টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছিব্রিজ গ্রামের মৃত হাজি মোজাহার আহমেদের ছেলে। তিনি ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। শাহ আলম জানান, দুপুরে হঠাৎ হোয়াইক্যং তেচ্ছি ব্রিজের ওপারে মিয়ানমার সীমান্তে প্রায় ১০-১৫ মিনিট ধরে থেমে থেমে গোলাগুলি চলতে থাকে। গোলাগুলির শব্দ থেমে গেলে দুপুর ২টার দিকে ঘরের টিনের ছিদ্র দেখতে পান। এরপর বাড়ির ভেতর থেকে একটি গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে…
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটি। কোর কমিটির সভায় পে স্কেল কার্যক্রম বিলম্ব হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক সূত্রে জানা যায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন। এ কার্যক্রম দ্রুত নিষ্পত্তি না হলে কর্মচারীরা ভোটের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন। এই শঙ্কায় পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে…
টাঙ্গাইল শাড়ির বুনন শিল্পকে ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো। এই কনভেনশনের আওতায় আন্তর্জাতিক এই সংস্থা কর্তৃক এটি বাংলাদেশের পাওয়া ষষ্ঠ একক স্বীকৃতি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারতের নয়াদিল্লিতে ইউনেসকো ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে পাওয়া অন্য পাঁচটি স্বীকৃতি হলো বাউলসংগীত (২০০৮), জামদানি বুনন (২০১৩), পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা (২০১৬), শীতলপাটি (২০১৭) এবং রিকশা পেইন্টিং (২০২৩)। চলমান এই সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা এবং ইউনেসকো সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এই স্বীকৃতি বাংলাদেশের জন্য একটি অসামান্য গৌরবের বিষয়। দীর্ঘ দুই…
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ঝাড়ীরঝার এলাকায় রত্নাই নদীর ওপর স্বেচ্ছাশ্রমে দৃষ্টিনন্দন একটি কাঠের সেতু নির্মাণ করেছেন যুবদলের নেতা-কর্মীরা। সেতুটি চালু হওয়ায় সড়কপথে যোগাযোগ সুবিধা পেয়ে তিন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থীসহ দুই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। সোমবার (৮ সোমবার) বিকেলে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধনের পরই সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্থানীয়রা জানান, রত্নাই নদী ভেলাবাড়ী ও দূর্গাপুর ইউনিয়নের মানুষের অনায়াস যাতায়াতকে দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত করছিল। নদীর ওপারে ঝাড়ীরঝার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিষতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়…
বিজয়ের মাস ডিসেম্বর। আজ ৯ ডিসেম্বর- সরকারি পূর্ণ কর্মদিবস। অথচ, লালমনিরহাট আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে কর্মদিবসের নিয়ম থাকা সত্ত্বেও উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। মঙ্গলবার (৯ ডিসেম্বর)দুপুর ২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের সামনে পতাকা উত্তোলনের স্ট্যান্ডটি ফাঁকা পড়ে রয়েছে। এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দায়িত্বে থাকা আনসার সদস্য মোজাম্মেলকে দ্রুত পতাকা উত্তোলনের চেষ্টা করতে দেখা যায়। বাংলাদেশের ‘জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত-২০২৩)’ অনুযায়ী, সকল সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিটি কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। তবে লালমনিরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে নিয়মটি মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, ভবন নতুন হওয়ার পর থেকে জাতীয় পতাকা নিয়মিত উত্তোলন করা…
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা কলেজের মূল ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন ‘সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলন’র অন্যতম প্রতিনিধি মো. আবির খান রবিন। তিনি বলেন, ‘গতকাল সোমবার আমরা আন্দোলন চলমান রাখার সিদ্ধান্ত নেয়ার পর মন্ত্রণালয়ের সাথে আলোচনা ও সিনিয়রদের নির্দেশনা মোতাবেক রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে আমাদের লাগাতার কর্মসূচি আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করছি। পাশাপাশি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’ রবিন বলেন, ‘আমাদের লাগাতার এক দফা…
পুলিশ প্রতিবেদন শিথিল করায় পাসপোর্টের প্রক্রিয়াও দ্রুততর হয়েছে। আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের কাউন্টারগুলোয় নেই আগের মতো উপচেপড়া ভিড়। পুলিশ ভেরিফিকেশন বাতিলের ফলে স্বস্তির কথা জানান সেবা নিতে আসা মানুষ। পাসপোর্ট অফিস জানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন বন্ধ হওয়ায় অপেক্ষমাণ থাকা প্রায় এক লাখ আবেদনকারীকে পাসপোর্ট দেওয়া সহজ হয়েছে। বিগত সময়ে পুলিশ প্রতিবেদন প্রাপ্তিতে বিলম্বের কারণে সেগুলো ঝুলে ছিল। রাজধানীর মিরপুরের বাসিন্দা আলামিন সিঙ্গাপুর যাওয়ার জন্য পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন। পাসপোর্ট তুলতে এসে তিনি বলেন, ‘পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল হওয়ায় অনেক হয়রানি থেকে মুক্ত হওয়া গেছে।’ পাসপোর্ট করতে পুলিশের তদন্ত একটা অপ্রয়োজনীয় বলে মনে করেন তিনি। বছর পাঁচেক আগের…
রাজধানীর মোহাম্মাদপুরে বাসায় ঢুকে মা-মেয়েকে ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই বাসার গৃহকর্মীকে আসামী করে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন নিহত লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মাদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা। তিনি জানান, জড়িত গৃহকর্মীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। আজিজুল ইসলাম মামলার এজাহারে উল্লেখ করেছেন, ‘আমি শাহজাহান রোডের একটি বাসায় থাকি। চারদিন পূর্বে আসামি (আয়েশা) আমার বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। সোমবার সকাল আনুমানিক ৭টার সময় আমি আমার কর্মস্থল উত্তরায় চলে যাই। আমি আমার কর্মস্থলে উপস্থিত থাকা অবস্থায় আমার স্ত্রীর মোবাইল ফোনে…
দীর্ঘ বিরতির পর নতুন ছবিতে অভিনয়ে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাও আবার একটি নয়, দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। একটির নাম ‘ম্যাজিক’ অপরটি ‘সিক্রেট’। নির্মাতা কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘ম্যাজিক’ সিনেমায় অপুর বিপরীতে থাকছেন আবদুন নূর সজল। আর চলচ্চিত্র পরিচালক বন্ধন বিশ্বাস নির্মিত ‘সিক্রেট’-এ অপুর নায়ক হচ্ছেন আদর আজাদ। সম্প্রতি রাজধানীর মালিবাগে ‘সিক্রেট’ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই সিনেমাসংশ্লিষ্ট নানা তথ্য তুলে ধরেন সিনেমাটির পরিচালক ও কলাকুশলীরা। সিনেমাটির পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘অপুর সঙ্গে এটি আমার তৃতীয় সিনেমা। দিদির সঙ্গে কাজ করে প্রশান্তি পাই। তিনি কাজে খুব হেল্পফুল। গল্প শুনেই কাজের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। এই ছবিতে…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
