১৬ রানের হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০-তে চরম ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছোট রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে রীতিমতো আত্মসমর্থন করেছে লিটন দাসেরা। এদিনও লম্বা সময়ের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল।

টস জিতে ব্যাটিং নিয়েছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ভালো শুরু পাওয়া দলটির ওপেনার আথানজেকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি ২৭ বলে ৩৪ রান করেন। চারটি চার ও একটি ছক্কা মারেন।

ইনিংসের ১৩তম ওভারে পরপর ব্রেন্ডন কিং এবং শেরফান রাদারফোর্ডকে তুলে নেন তাসকিন আহমেদ। ওপেনার কিং ৩৬ বলে দুই ছক্কা ও এক চারে ৩৪ রান করেন। তবে তিনে নামা শেই হোপ ২৮ বলে ৪৬ রানের হার না মানা ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। চারটি ছক্কা ও একটি চার মারেন তিনি। শুরুতে সুবিধা করতে না পারলেও শেষটায় রোভম্যান পাওয়েল ২৮ বলে ৪৪ রানের ইনিংস খেলে পুষিয়ে দেন। তার ব্যাট থেকে চারটি ছক্কা ও একটি চার আসে।

জবাবে নেমে বাংলাদেশ ৫.৪ ওভারে ৪১ রানে ৪ উইকেট হারায়। দারুণ শুরু করলেও তানজিদ তামিম ৫ বলে ১৫ রানে আউট হন। তার পরই লিটন দাস (৫) এবং ওপেনার সাইফ হাসান (৮) আউট হন। ভরসা দিতে পারেননি শামীম হোসেনও (১) কিংবা নুরুল হাসান (৫)। একপ্রান্ত ধরে রাখা তাওহীদ হৃদয় দলের ৭৭ রানে ফিরলে জয়ের আশা শেষ হয়। তিনি ২৫ বলে ২৮ রান করেন।

তানজিম সাকিব ও নাসুম আহমেদের ছোট ছোট ইনিংসে হারের ব্যবধান কিছুটা ছোট হয়েছে। তানজিম ২৭ বলে দলের পক্ষে সর্বাধিক ৩৩ রানের ইনিংস খেলেন। তিনি তিনটি চার ও একটি ছক্কা মারেন। নাসুম তিন চার ও এক ছক্কায় ১৩ বলে ২০ রান করে ফিরে যান। তাসকিন ১০ ও মুস্তাফিজ ১১ রান করেন।

বল হাতে উইকেট না পেলেও বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ও পেসার মুস্তাফিজ দারুণ বোলিং করেছেন। নাসুম ৪ ওভারে ১৫ ও মুস্তাফিজ ২৪ রান দেন। রিশাদ হোসেন ৪ ওভারে ৪০ রান দিয়ে একটি ও তাসকিন সমান ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।
তানজিম সাকিব ৪ ওভারে ৪৭ রান হজম করেছেন। ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার ও জাইডেন সিলস ৪ ওভারে যথাক্রমে ৩১ ও ৩২ রান দিয়ে তিনটি করে উইকেট তুলে নেন। স্পিনার আকিল হোসেন ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version