অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপালের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ৭ উইকেটের এই জয়ে দলের সেমিফাইনালের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। মোহাম্মদ সবুজ, সাদ ইসলামদের দারুণ বোলিংয়ের পর জাওয়াদ আবরারের ফিফটিতে অনায়াসে জিতেছে যুবারা।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের মাঠে প্রতিপক্ষ নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে উড়িয়ে দেয় বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করে নেপাল গুটিয়ে যায় স্রেফ ১৩০ রানে। ২৪.৫ ওভারে ওই রান টপকে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা।
ওপেনার জাওয়াদ ৬৭ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন।এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেটে জিতেছিল জুনিয়র টাইগাররা। সেই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেছিলেন জাওয়াদ।’
লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটসম্যানরা স্বচ্ছন্দভাবে খেলতে থাকেন, ফলে লক্ষ্য যেন আরও ছোট মনে হয়। জাওয়াদ আবরারের অপরাজিত ৭০ রানের ইনিংসের উপর ভর করে বাংলাদেশ মাত্র ১৫১ বল হাতে রেখে লক্ষ্য পূরণ করে।
বোলার ও ব্যাটসম্যানদের নিখুঁত পারফরম্যান্সে দলের জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত হয়ে উঠেছে। গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তান শ্রীলংকার কাছে হারে, এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত করবে আজিজুল হাকিমের দল।
রান তাড়ায় দুবাইয়ের দ্য সেভেন স্টেডিয়ামে প্রথম তিন ওভারে ২৭ রান তুললেও পরের ওভারে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের ধাক্কা লাগে। ওপেনার রিফাত বেগ ক্যাচে আউট হওয়ার পর অধিনায়ক আজিজুল হাকিম প্রথম বলেই রান আউট হন।
দলের ২৯ রানে দুই উইকেট হারানোর পর ওপেনার জাওয়াদ আবরারের সঙ্গে জুটি গড়ে কালাম সিদ্দিকী। এই জুটি বাংলাদেশের জয় নিশ্চিত করে। তৃতীয় উইকেটে জাওয়াদ–কালাম ৯২ রানের জুটি গড়ে। কালাম ৬৬ বলে ৩৪ রান করে আউট হন, তখন জয় মাত্র ১০ রান দূরে। জাওয়াদ ৬৮ বলে ৭ চারে ৩ ছক্কায় অপরাজিত থাকেন। রিজান হোসেন ৮ বল খেলে ১২* রান করে ম্যাচের শেষ ছক্কা মেরে জয় নিশ্চিত করেন।
নেপালের বিপক্ষে বাংলাদেশ বোলাররা কার্যকর ভূমিকা রেখেছেন। মোহাম্মদ সবুজ ২৭ রানে ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম। আল–আমিন ১ উইকেট নেন।
এর আগে বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে। দুই জয়ের ৪ পয়েন্ট নিয়ে এখন গ্রুপের শীর্ষে অবস্থান করছে। আজ গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তানের ২৩৫ রান তাড়া করছে শ্রীলংকা। শ্রীলংকা যদি জেতে, বাংলাদেশ ও শ্রীলংকা দু’টি দলই সেমিফাইনালে উঠবে।
সকাল নিউজ/এসএফ


