ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়পত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম। করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) এ ঘোষণা দেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন।
তাসনিম জারা বলেন, আমি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদন পত্র দিয়েছিলাম, সেটা আপাতত গৃহীত হয়নি। কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতোমধ্যেই শুরু করেছি। কারণ হিসেবে নির্বাচন কমিশন বলেছে, স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই এক শতাংশ ভোটারের সংখ্যা যা হয়, তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি। প্রায় ২০০ মতো বেশি ছিল। সেখান থেকে তার=রা ১০ জনের ভেরিফিকেশন করতে গেলে আটজনের তথ্য সঠিক পেয়েছেন। বাকি ২ জন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচনবিধি অনুযায়ী তাঁর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
তাসনিম জারা আরও বলেন, দুইজনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার। ফলে তারা স্বাক্ষর দিয়েছেন। এজন্য তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন।
সকাল নিউজ/এমএম


