একটি ময়লার ভাগাড়ে মিললো ৫ বস্তা জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) পোলিং কর্মকর্তার বিপুল পরিমাণ কার্ড ও সিল। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার একটি ময়লার ভাগাড় থেকে রোববার এসব উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ময়লার ভাগাড়ে ফেলে যাওয়া এসব গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করা হয়।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন লোক এসে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে পাঁচটি বস্তা ফেলে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দিলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কার্ডগুলো উদ্ধার করে। কারা এগুলো ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এনআইডি কার্ড এবং পোলিং অফিসারদের কার্ড ও সীল গাজীপুর সদর এলাকার। উদ্ধারের পর এগুলো নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসের হেফাজতে রাখা রয়েছে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version