ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি করবেন বলে জানিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশে খাল খনন করে বাংলাদেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার এ জনবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে।’

আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় বারনই নদীর খালে এ কর্মসূচি উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

ভূমিমন্ত্রী বলেন, ‘এলকায় নদী, খাল-বিলসহ অন্যান্য অপরিষ্কার এলাকা পরিষ্কারে তদারকি করবেন। এজন্য কোনো অনুষ্ঠান কিংবা বেলুন উড়ানোর প্রয়োজন নেই।’

অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার নাঈমুল হাছানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা।

এর আগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে বাসাবাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পক্ষ থেকেও শনিবার (আজ) থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে বলে জানিয়েছিলেন তিনি।

এছাড়া জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার এমপিসহ জনপ্রতিনিধিদের এলাকার নিজ নিজ বসতবাড়ি এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version