ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে লালমনিরহাটে বিশেষ র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

এদিন সদর উপজেলা প্রশাসন ও বড়বাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে বড়বাড়ি বাজার থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলা বাজারে গিয়ে শেষ হয়। এরপর মন্ত্রী নিজে উপস্থিত থেকে বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। ডেঙ্গুর উৎস নির্মূলে সচেতনতার কোনো বিকল্প নেই। কোথাও যেন নোংরা বা পানি জমে না থাকে, সে বিষয়ে আমরা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছি।
দুলুআরও জানান, এই সচেতনতামূলক কার্যক্রম জেলাজুড়ে ধারাবাহিকভাবে চলবে। নিজ নিজ বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার রাখার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহŸান জানান।

কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, সিভিল সার্জন আব্দুল হাকিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহসান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ র‍্যালিতে অংশ নেন।

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version