মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন ইশরাক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে নির্বাচন করে বিজয়ী হয়েছেন ইশরাক হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান, তিনি পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।

১৭ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি। নতুন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হন ইশরাক হোসেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version