দীর্ঘ প্রতীক্ষা পেরিয়ে আজ অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। এতে কেন্দ্রীয় সংসদে ভোটার উপস্থিতি হয়েছে প্রায় ৬৫ শতাংশ ও হল সংসদে ৭৭ শতাংশ ভোটার উপস্থিতি হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ এ তথ্য জানিয়ে বলেন, ‘যেহেতু ভোট এখনো গণনা করিনি তাই ৩৯ কেন্দ্র থেকে প্রাপ্ত টপশিট অনুযায়ী আমাদের হিসেবে কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে এবং হল সংসদে ৭৭ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।’

ব্যবসায় শিক্ষা অনুষদে একাউন্টিং বিভাগের ৩১৭ নম্বর রুমে ৪৮৮ ভোটারের মধ্যে ৩৬৪ জন এবং ৩১৬ নম্বর রুমে ৪৭৫ ভোটারের মধ্যে ৩৭৭ জন ভোট দিয়েছেন। মার্কেটিং বিভাগে ৬০২ জনের মধ্যে ৪০৮ জন এবং ফিন্যান্স বিভাগে ৬১৬ ভোটারের মধ্যে ৩৯৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজবিজ্ঞান বিভাগে ৪৭৩ জনের মধ্যে ৩২৯ জন, সাংবাদিকতা বিভাগে ৪৬৯ জনের মধ্যে ৩৩৮ জন এবং লোকপ্রশাসন বিভাগে ৪৬৪ জনের মধ্যে ২৮৫ জন ভোট দিয়েছেন। এছাড়া অর্থনীতি বিভাগে ৩২৭ জন এবং সমাজকর্ম বিভাগে ৩১৬ জন শিক্ষার্থী ভোট প্রদান করেছেন।

কলা অনুষদে বাংলা বিভাগে ৪৭৯ ভোটারের মধ্যে ৩৬৪ জন এবং ইতিহাস বিভাগে ৪৮৫ ভোটারের মধ্যে ৩৬০ জন ভোট দিয়েছেন। ইসলামিক স্টাডিজ বিভাগে ৪৩৮ ভোটারের মধ্যে ২৯২ জন এবং দর্শন বিভাগে ৪৪৪ ভোটারের মধ্যে ২৯৪ জন ভোট দিয়েছেন।

বিজ্ঞান অনুষদ ও অন্যান্য বিভাগে কাস্টিং ভোটের হার ছিল সন্তোষজনক। গণিত বিভাগে ৫২৫ ভোটারের মধ্যে ৩২৫ জন, রসায়ন বিভাগে ৫৩৫ ভোটারের মধ্যে ৩৪৭ জন এবং মাইক্রোবায়োলজি বিভাগে ২৮০ ভোটারের মধ্যে ১৪৪ জন ভোট দিয়েছেন। আইন বিভাগে ৫২৬ জনের মধ্যে ৪৩০ জন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৪১২ জনের মধ্যে ৩২০ জন ভোট দিয়েছেন।

চারুকলা অনুষদের ড্রয়িং, পেইন্টিং ও প্রিন্ট মেকিং বিভাগে ২৯০ ভোটারের মধ্যে ১৬৫ জন এবং মনোবিজ্ঞানসহ চারুকলার অন্যান্য বিভাগে ১৬৮ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। এ ছাড়াও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ১৬৯ ভোটারের মধ্যে ১০০ জন ভোট প্রদান করেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version