রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে এমন কড়া মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, অতীতে যারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে, তারা নিজেরাও উপকৃত হয়নি, বরং জনগণের জন্যও কল্যাণ বয়ে আনতে পারেনি।

মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেন অপরিহার্য?’ শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বৈঠকটির আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

বদিউল আলম মজুমদার অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখনো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আন্তরিক নয়। সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়া, বিভিন্ন অধ্যাদেশ নিয়ে টালবাহানা এবং গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত বাতিল করার মধ্য দিয়ে তারা পুরোনো পথেই হাঁটছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, যে প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনা কর্তৃত্ববাদী শাসনে পৌঁছেছেন বলে সমালোচনা করা হয়, সেই একই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।

বৈঠকে তিনি আরও বলেন, “পুরোনো পদ্ধতিতে হাঁটলে নতুন গন্তব্যে পৌঁছানো যাবে না। তাই স্বৈরাচার এড়াতে হলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এখন অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এ মতিন। এছাড়া বক্তব্য দেন আবুল হাসান চৌধুরী, আসিফ মোহাম্মদ শাহান, সাজ্জাদ সিদ্দিকী এবং ফাহিম মাশরুরসহ অন্যরা।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version