জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

আজ সোমবার (৫ জানুয়ারি) এ রিট আবেদন করা হয়। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ রেখে গত ১১ ডিসেম্বর ঘোষিত তফসিলের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে তার আবেদনে। সেই সঙ্গে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাই কোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই। তাই এ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে পারে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version