এবারের বিজয় দিবসে সরকারিভাবে প্রদর্শিত হবে নির্মাতা খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। ছবিটি দেখানো হবে বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোতে। এ খবরটি নিশ্চিত করেছেন খিজির হায়াত খান।

‘ওরা ৭ জন’ বড়পর্দায় মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ৩ মার্চ। মুক্তিযুদ্ধভিত্তিক ছবিটি তখন সমালোচকদের মন জয় করে। মহান মুক্তিযুদ্ধের সময়কার এক রক্তক্ষয়ী অপারেশনের ছবি ‘ওরা সাত জন’। ভিন্ন ভিন্ন পেশা থেকে আসা সাত বীর মুক্তিযোদ্ধার বীরত্ব গাঁথা এক ছবি ‘ওরা সাতজন’। সাতজনের ভেতর বেঁচে থাকা একমাত্র যোদ্ধার কাছে এক যুদ্ধশিশুর মা সম্পর্কে জানতে চাওয়ার ছবি ‘ওরা সাতজন’।

প্রদর্শনী প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘খবরটি শোনার পর থেকে খুব ভালো লাগছে। সরকারের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। অপ্রত্যাশিত সুখবরগুলো সব সময় আনন্দ দেয়। একজন নির্মাতা হিসেবে সব সময় চেয়েছি দেশকে তুলে ধরতে।’

‘কখনও ফুটবল নিয়ে ছবি করেছি, কখনও আবার দেশপ্রেম। কখনই প্রতিদান চাইনি। দেশের জন্যই কাজ করতে চেয়েছি সব সময়। সরকারের এমন সিদ্ধান্তে মনে হচ্ছে আমি পুরস্কার পেলাম’Ñ যোগ করেন এই নির্মাতা।

‘ওরা ৭ জন’ ছবিতে সাতজন মুক্তিযোদ্ধা ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- ইন্তেখাব দিনার, মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ, নাফিস আহমেদ, হামিদুর রহমান। এ সিনেমায় যে সাতজন মুক্তিযোদ্ধাকে দেখানো হবে, তাদের একজনের চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা খিজির হায়াত খান নিজেই।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রযোজনায় সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খিজির হায়াত খান। তার পরিচালিত প্রথম সিনেমা ‘অস্তিত্বে আমার দেশ’। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে নির্মিত। ২০১০ সালে বাংলাদেশের প্রথম স্পোর্টস-ফিল্ম ‘জাগো’ নির্মাণ করে সাড়া ফেলেন এ নির্মাতা।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version