আবারও যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে ‘শতাব্দী পরিবহন’ নামের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি হঠাৎ বাসটির সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে যাত্রী ও পথচারীরা আতঙ্কে চারদিকে ছুটোছুটি শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর সনি সিনেমা হল ও আশপাশের এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এ বিষয়ে ডিএমপির শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রিপন বলেন, ‘বাসে আগুন লাগানোর খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version