চলতি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে থাকা এই কর্মকর্তা একসঙ্গে দুটি সংস্থারই দায়িত্বে ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই কর্মকর্তাকে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ডিএসসিসির প্রশাসকের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার। এর প্রায় দুই মাস পর ১৮ মে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয় তাকে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version