কুমিল্লার দেবীদ্বার থানায় পুলিশ ক্লিয়ারেন্স করতে এসে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলার আসামি ইউপি সদস্য কামাল মেম্বার গ্রেফতার হয়েছেন।

বুধবার (৪ মার্চ) দুপুরে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জের রুমে উপস্থিত হয়ে কামাল মেম্বার নিজেই হত্যাচেষ্টা মামলার আসামি স্বীকারোক্তি দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবে কিনা জানতে চাইলে তাকে আটক করে থানা পুলিশ। পরে বিকেলে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। আটক মো. কামাল মেম্বার মোহনপুর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং মোহনপুর গ্রামের আলী আকবর মেম্বারের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক কামাল মেম্বার বৈষম্যবিরোধী আন্দোলনে ২০২৪ সালের ৪ আগষ্ট দেবীদ্বার নিউমার্কেট কালাচাঁন মার্কেটের সামনে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শিক্ষার্থী আবুবকর হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।

এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আবুবকর হত্যাচেষ্টা মামলার আসামি কামাল মেম্বার আমার রুমে প্রবেশ করে নিজেই মামলার আসামি দাবি করে পুলিশ ক্লিয়ারেন্স করে দেয়ার কথা বলেন। আমি তাৎক্ষণিক পুলিশ ডেকে তাকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করি।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় দেবীদ্বার সদরের কলেজ রোড কালাচান মার্কেটের সামনে শিক্ষার্থী আবু বকর(১৯)কে কিরিচ দিয়ে কুপিয়ে এবং পাইপ দিয়ে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় ফেলে যায়।
ওই ঘটনায় ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের শাকতলা গ্রামের বাসিন্দা আহত আবু বকরের পিতা আবুল খায়ের বাদী হয়ে গত বছরের ১১ আগস্ট সাবেক এমপি আবুল কালাম আজাদ ও উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদসহ ৭২ জনকে নামে এবং অজ্ঞাতনামা আরও ৭০/৮০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। ওই মামলার এজহারভূক্ত আসামী ছিলেন কামাল মেম্বার।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version