ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি। অপরাধীদের আমরা ফেরত আনার জন্য জোর প্রচেষ্টা চালাবো।’

আজ সোমবার (০৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘কক্সবাজার বীচ সারা বাংলাদেশের একটাই জায়গা আছে বিশ্বের নাম্বার ওয়ান তালিকায় সেটা সমুদ্র সৈকত, এটাকে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক মানে উন্নত করতে হবে। আর সেটা করতে গেলে যাতে আমাদেরকে এই বীচে কোন রকমের ময়লা যেন না থাকে এবং কোন অবৈধ স্থাপনা না থাকে এবং এমন কোন বিষয় আমরা ওখানে না আনি যাতে পর্যটকদের জন্য কোন অসুবিধা সৃষ্টি হয় এবং দৃষ্টিকটু লাগে।’

হাদির হত্যাকারীদের দেশে ফেরত আনার বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেন এক্সট্রাডিসিওন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি। অপরাধীদের আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সন্ত্রাস বিরোধী অভিযান আমরা খুব জোরদার করছি। আজকেও গতকালকে রাত্র চট্টগ্রাম এলাকায় একটা সিরিয়াস আমরা অপারেশন করেছি। যেহেতু অপারেশন করা হয়েছে এগুলো আপনারা দেখতে পাবেন। আমরা কোন সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, কোন চাঁদাবাজকে, কোন ক্রিমিনালকপ আমরা আইনের বাইরে থাকতে দেব না। আইনের আওতায় নিয়ে আসব। সেটা আমাদের প্রতিক্রিয়া প্রতিশ্রুতি এবং জনপ্রত্যাশাও। তাই অন্যান্য সকল ক্ষেত্রেও যাতে দেশে মানুষ স্বস্তিতে থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আমরা জনগণের জন্য একটা সুস্থ পরিস্থিতি নিয়ে আসতে পারি এবং আমরা সারা বাংলাদেশে যাতে জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে পারি সেজন্য আমাদের অভিযান চালু থাকবে। আমরা এ বিষয়ে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মাদক এবং জুয়া-অনলাইন জুয়া এগুলো বন্ধের জন্য আমরা যা কিছু প্রয়োজন সর্বোচ্চ প্রচেষ্টা করব। সেজন্য আমরা পরিকল্পনা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছি।’

তিনি বলেন, ‘আমরা মাদকমুক্ত সমাজ করতে চাইলে আমাদেরকে প্রথমেই কক্সবাজারের বিশেষ করে উখিয়া-টেকনাফের মাদক চোরাচালানের এই রুট দিয়ে মাদক পাচার বন্ধ করতে হবে। পাশাপাশি মাদকের প্রচার-প্রসার বাণিজ্য সবকিছু আমাদের বন্ধ করতে হবে।’

বেলা পৌনে ১২ টায় কক্সবাজার জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জেলা প্রশাসক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান সহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা কক্সবাজারে ২ দিনের সরকারি সফরে আসেন সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে পৌঁছালে তাকে হিলটপ সার্কিট হাউসে গার্ড অব অনার দেওয়া হয়। পরে নিজ আসনের চকরিয়া উপজেলায় গিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এরপর পেকুয়া গিয়ে বাবা-মায়ের কবর জেয়ারত করেন।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version