নতুন করে ১০ হাজার কনস্টেবল নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পাশেই কনস্টেবল পদে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৫ মার্চ, চলবে ৩১ মার্চ পর্যন্ত।

আবেদনের যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা- প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
বৈবাহিক অবস্থা- আবেদনকারীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা:
উচ্চতা (পুরুষ)- ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।
উচ্চতা (মহিলা)- ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
ওজন- পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রেই ওজন তাদের উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তি- প্রার্থীদের চোখের দৃষ্টি অবশ্যই ৬/৬ হতে হবে।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version