বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে ক্যচিং মং মার্মা (৫৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

​মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। ​নিহত ক্যচিং মং মার্মা বাচিং কারবারী পাড়ার বাসিন্দা। তার বাবার নাম বাচিং কারবারী এবং মায়ের নাম হ্লাচিং মার্মা।

​সূত্র জানায়, ক্যচিং মং মার্মা নিজের ধানক্ষেতে কীটনাশক দিচ্ছিলেন। এ সময় বন্য হাতির একটি দল আকস্মিক তার ওপর আক্রমণ চালায়। হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

​নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে রাত ৮টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি  মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version