সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোজা রেখেছেন ভোলার ১৩টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। তারা চট্রগ্রামের সাতকানিয়া মির্জাখীল ও শরিয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফের অনুসারী।

গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে সেহরি খাওয়ার মধ্যদিয়ে আজ তারা রোজা রেখেছেন।

এর আগে, গতকাল সৌদি আরবের চাঁদ দেখা যাওয়ায় সৌদির সঙ্গে মিল রেখে রাত ৮টায় প্রথম তারাবির নামাজ আদায় করেন তারা।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফের অনুসারী মো. সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সুমন মিয়া জানান, তারা প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে গতকাল রাতে প্রথম তারাবি নামাজ আদায় করে আজ ভোর রাতে সেহরির খাওয়ার মধ্য দিয়ে রোজা রেখেছেন। তাঁর মতে, চাঁদ দেখার মধ্য দিয়ে সারাবিশ্বে রোজা ও ঈদ একদিনই পালন করা উচিত।
জেলার ৭টি উপজেলার প্রায় ১৩টি গ্রামে তাদের অন্তত পাঁচ হাজার অনুসারী রয়েছে। যারা প্রতিবছরই এই নিয়ম অনুসরণ করেন। তবে এরমধ্যে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে জেলার বোরহানউদ্দিন উপজেলায়। এই উপজেলার টবগী ইউনিয়নেই রয়েছে তাদের অন্তত তিন হাজার অনুসারী।

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version