লালমনিরহাটের পাটগ্রামে লোকাল ট্রেনের ধাক্কায় মুন্না মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া উপজেলার রেলস্টেশনে বুড়িমারী থেকে ছেড়ে আসা ট্রেনে ওঠতে গিয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার বস্ত্র ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে। পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় লালমনিরহাট যাওয়ার জন্য পাটগ্রাম রেলস্টেশনের রেললাইনে পাশে দাঁড়িয়ে ছিল মুন্না। এ সময় বুড়িমারী রেলস্টেশন থেকে ছেড়ে আসা দিনাজপুরের পার্বতীপুরগামী ৪৫৬ নম্বর লোকাল ট্রেনটি ধীরে ঢুকতে থাকে। ট্রেনটি না থামতেই ট্রেনে উঠতে থাকে মুন্না। এতে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় সে। মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট রেলওয়ে থানার (জিআরপি) প্রদীপ কুমার সরকার বলেন, ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ তথ্য সংগ্রহ ও সুরতহাল রিপোর্ট করে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নিবে।

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version