কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১২ জানুয়ারি) আনুমানিক রাত ৯টা ১৫ মিনিটের দিকে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় আগুনের সূত্রপাত হয়।

মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ গতকাল রাত পৌনে ১ টার দিকে খবর পর্যন্ত আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কয়লা সংরক্ষণ থেকে উৎপন্ন বর্জ্য রাখার ভাগাড়ে আগুন লেগেছে।

স্থানীয়দের বরাতে মহেশখালীর সাংবাদিক কাব্য সৌরভ জানান, বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন একটি ব্রিজের ওপর থেকে হঠাৎ ভেতরে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। পরে তারা দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

উল্লেখ্য, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রটি এক হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সকাল নিউজ/ এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version