ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পুলিশের গোয়েন্দা বিভাগের (ফারাজা) প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন।
দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে রোববার (১ মার্চ) ইরানিয়ান সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘গতকাল শত্রুপক্ষের হামলায় জাতীয় পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন।’
গোলামরেজা রেজাইয়ান এর আগে ইমিগ্রেশন এবং ফরেন ন্যাশনাল পুলিশ, চিফ অব ইন্টেলিজেন্স এবং পাবলিক সিকিউরিটি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
একইসঙ্গে ইরানের পুলিশ বাহিনীর ডিরেক্টর অব জেনারেল ইন্সপেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
সকাল নিউজ/এসএফ


