আফগান তালেবানের বিরুদ্ধে ‘অপারেশন গজব আল হক’ পরিচালনায় পাকিস্তানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘পাকিস্তান দারুণভাবে কাজ করছে।’

এদিন পাকিস্তানি বাহিনী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় আফগান তালেবান সরকারের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। সামরিক মুখপাত্র জানান, সীমান্তের ৫৩টি স্থানে বিদ্রোহীদের প্রতিহত করা হয়েছে এবং বেসামরিক ক্ষতি এড়াতে সংযম দেখানো হয়েছে।

এদিকে সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ২৯৭ জন নিহত এবং ৪৫০ জনের বেশি আহত হয়েছে। ৮৯টি তালেবান পোস্ট ধ্বংস ও ১৮টি দখল করা হয়েছে। এ ছাড়া ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে এবং আফগানিস্তানের ২৯টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

টেক্সাসে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জানান, পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। এদিন তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করে তাদের ‘মহান নেতা’ বলে উল্লেখ করেন।

এদিকে প্রতিবেশী দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষের প্রেক্ষাপটে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তার মুখপাত্র জানান, বেসামরিক জনগণের ওপর সহিংসতার প্রভাব নিয়ে গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সভাপতি মিরজানা স্পোলিয়ারিচও উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে বলেন, ‘দীর্ঘদিনের সংঘাতে ক্ষতিগ্রস্ত অঞ্চলে নতুন করে সহিংসতা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াচ্ছে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version