চোট কাটিয়ে ফেরার পর ভেলো কুবের বিপক্ষে ৪৫ মিনিটের মতো মাঠে ছিলেন নেইমার। ওই ম্যাচে গোল না পেলেও একটি অ্যাসিস্ট ছিল ব্রাজিল রাজপুত্রের। দ্বিতীয় ম্যাচে ৯০ মিনিট খেলেন। পাননি গোল দেখা। তবে সিরি’আতে ফিরেই দেখালেন চমক।

বৃহস্পতিবার রাতে দলকে তিনি উপহার দিলেন জোড়া গোল। ভিলা বেলমিরো স্টেডিয়ামে ভাস্কো দা গামাকে ২-১ ব্যবধানে হারিয়েছে সান্তোস। ম্যাচ ঘড়ির ২৪ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে চমৎকার এক গোলে সান্তোসকে এগিয়ে দেন নেইমার।

গোল করার পর তিনি প্রতিপক্ষ ভাস্কো সমর্থকদের দিকে আঙুল উঁচিয়ে ‘চুপ’ থাকার ইশারা করেন। এরপর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র স্টাইলে নেচে গোলটি উদযাপন করেন।

ম্যাচটি নেইমার এবং থিয়াগো মেন্দেসের মধ্যকার পুরোনো দ্বৈরথের কারণেও ছিল উত্তপ্ত। ২০২০ সালে মেন্দেসের এক ট্যাকলের কারণেই ক্যারিয়ার হুমকির মুখে পড়েছিল নেইমারের। আজ প্রথমার্ধে মাঠেই তাদের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয় নেইমারের।

প্রথমার্ধে সান্তোসের গোল শোধ করে ভাস্কো দা গামা বারোসের গোলে ৪৩ মিনিটে সমতায় ফিরে। তবে দ্বিতীয়ার্ধে সান্তোসকে আবারও উৎসব এনে দেন নেইমার। উইলিয়ান আরঁ-র একটি অসাধারণ লং পাস নিয়ন্ত্রণে নিয়ে নেইমার ভাস্কোর গোলরক্ষক লিও জারডিমের মাথার ওপর দিয়ে চিপ শটে জালে বল জড়ান ব্রাজিলীয়ান স্ট্রাইকার।

প্রতিযোগীতায় তৃতীয় হারের মুখ দেখল ভাস্কো দা গামা। এখন পর্যন্ত একটিও জয় পায়নি তারা। রয়েছে একটি ড্র। পয়েন্ট টেবিলে তলানি দলটি। দুই হার ও এক ড্রয়ের পর জয়ের মুখ দেখল সান্তোস। পয়েন্ট টেবিলে দলটির অবস্থান ১৩তম।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version