মেক্সিকোতে একটি যাত্রীবাহী ট্রেন রেললাইন থেকে বিচ্যুত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৯৮ জন। গতকাল রবিবার (২৮ ডিসেম্বর)

দেশটির দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্যের নিজান্দা শঞরের কাছে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন, আহত হয়েছেন ৯৮ জন এবং আহতদের মধ্যে ৩৬ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা সবাই বিপদমুক্ত।

অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইতোমধ্যে এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, প্রশান্ত এবং আটলান্টিক— দুই মহাসাগরের অববাহিকায় অবস্থিত মেক্সিকো। দুই মহাসাগরের তীরবর্তী বিভিন্ন শহর-বন্দররের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ১৯৯৯ সালে ‘আন্তঃমহাসাগরীয় রেল’ নামের একটি বিশেষ রেল পরিষেবা চালু করে মেক্সিকোর সরকার। এই পরিষেবার সার্বিক দেখভালের দায়িত্বে আছে দেশটির নৌবাহিনী।

সকাল নিউজ/ এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version