বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী পূর্ণিমার সংসার জীবনে বিচ্ছেদের খবর। গুজব রটেছে রবিন ও পূর্ণিমার বিচ্ছেদ হয়ে গেছে। এই গুজবের জবাবটা একটু অন্যভাবে দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

আজ বুধবার বিকেলে পূর্ণিমা নিজের ফেসবুক হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় স্বামী আশফাকুর রহমান রবিনের হাত ধরে বসে আছেন। মূলত এই ছবি স্পষ্ট করে যে, যে খবর ছড়িয়ে তা একেবারে মিথ্যা, দুজনে একসঙ্গেই রয়েছেন।

এর আগে পূর্ণিমা একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি বলার চেষ্টা করেছিলেন কিছু মানুষের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। তিনি বলেছিলেন, ‘মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই- তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে ‘

ওই পোস্টে তিনি আরো বলেন, ‘এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

২০২২ সালে বিয়ে করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। স্বামী আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় বহুজাতিক একটি কম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

কাজের সূত্র ধরেই তার রবিনের সঙ্গে পূর্ণিমার পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া- এরপর বিয়ে। আশফাকুর রহমানের সঙ্গে পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version