মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় তিস্তা পাড়ের ১৩০ কিলোমিটার এলাকার মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে জানিয়ে সাবেক উপমন্ত্রী, বিএনপির কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু বলেছেন, ‘সরকার সেদিকে গুরুত্বই দিচ্ছে না। বিদেশি অর্থ ছাড়াও দেশীয় অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। চীন সরকার আমাদের বলেছে সরকার গ্রীন সিঙ্গেল দিলেই কাজ শুরু করবে। আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় গোটা রংপুরকে আমরা অচল করে দিতে বাধ্য হবো।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

কর্মসূচির অংশ হিসেবে গণ মিছিল শেষে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী,বিএনপির কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

এসময় তিনি আরোও বলেন, ‘লালমনিরহাট জেলায় তিনটি মন্ত্রী ছিল তারা তিস্তা নিয়ে কোন চিন্তা করি নাই, তিস্তা পাড়ের মানুষের যখন কান্না দেখি তখন আর ঘরে বসে থাকতে পারিনা। কোন সংকেত ছাড়াই হঠাৎ করে ভারত যখন উজানে পানি ছেড়ে দিল তখন তিস্তা ব্যারেজে বিপদ সীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। রাতে মানুষ ঘুমিয়ে ছিল বিছানার উপরে পানি উঠেছে। কৃষি চাষাবাদ করার জন্য পানি দেয় না আর বর্ষাকালে বাড়িঘর ডুবে যায়।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট- আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিষ্টার হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version