মহাগ্রন্থ আল-কোরআন নাজিলের মাস পবিত্র রমজান উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ সিজন-২ এর চূড়ান্ত পর্বের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ প্রাঙ্গণে ওই পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকার কথা থাকলেও, সংসদীয় অধিবেশনের কারনে তিনি উপস্থিত থাকতে পারেননি।

উপজেলা ছাত্রশক্তি প্রতিনিধি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার অধ্যক্ষ ডঃ হিফজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, মাওলানা মোফাজ্জল হোসেন।

এছাড়া ও উপস্থিত ছিলেন, এনসিপি নেতা শামীম আহমেদ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, মুক্তাদির জারিফ সিক্ত, রায়হান সিদ্দিকী, কাজী নাসির প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কোরআনের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং সমাজকে নৈতিকতার পথে পরিচালিত করে। নতুন প্রজন্মকে কোরআনের সাথে সম্পৃক্ত রাখতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হিফজুল কোরআনের মাধ্যমে তরুণ প্রজন্ম দ্বীনী শিক্ষায় সমৃদ্ধ হলে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি পাবে।

আয়োজকরা জানান, ১৫০জন প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতা সিজন-২ শুরু হয়েছে। সেখান থেকে বাছাইয়ের মাধ্যমে ১০ জন প্রতিযোগীর অংশগ্রহণে আজ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী প্রতিযোগীদের উৎসাহ প্রদানে পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

হিফজুল কুরআন প্রতিযোগিতা সিজন-২ পর্বে প্রথম স্থান অধিকার করেছে ১১ বছর বয়সের কিশোর মোঃ আরিক হাসান আবিদ। সে ঢাকার সিদ্ধিরগঞ্জ তারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version