নানা কারণে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় রয়েছেন মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। পরিবেশ আন্দোলন ও কৃষি বিষয়ক সেমিনার ও সিম্পোজিয়ামে ব্যস্তার পাশাপাশি তিনি রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের হয়ে এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেঘনা।

তবে নতুন খবর হচ্ছে- প্রথমবারের মতো টিভি নাটকে অভিনয় করতে যাচ্ছেন এই গ্ল্যামার গার্ল। ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে।

নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ক প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। শৈশব থেকেই স্বপ্ন ছিল একদিন দেশের সেরা সুন্দরীর মুকুট পরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। ফরিদুল হাসানের পরিচালনায় এবং বিদ্যুৎ রায়ের লেখা ‘মহল্লা’ সিরিয়ালে অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।

তিনি বলেন, মিডিয়ায় আমার জনপ্রিয়তা ও হাইপের কারণে অনেকেই আমাকে অভিনেত্রী হিসেবেই চেনেন, এমনকি উইকিপিডিয়াতেও অভিনেত্রী হিসেবে নাম উঠে আসে। সেই প্রেক্ষাপটে বৈশাখী টিভির পক্ষ থেকে যখন ‘মহল্লা’-তে অভিনয়ের প্রস্তাব আসে, তখন মনে হলো একবার চেষ্টা করা যাক।’

মেঘনা আরও বলেন, ‘ফরিদুল ভাই স্ক্রিপ্ট শোনানোর পর অভিনয়ের ব্যাপারে আগ্রহ আরও বেড়ে যায়, কারণ চরিত্রটি আমার সম্পর্কে ছড়িয়ে থাকা নানা গুজবের সঙ্গে মিলে যায়। তাই কাজটি করার সিদ্ধান্ত নিই। নিজেকে অভিনেত্রী হিসেবে পর্দায় দেখতে পেয়ে আমি খুবই আনন্দিত। এখন কেউ আমাকে অভিনেত্রী বললে আর সংশয় হওয়ার কোনো কারণ নেই, আমি সত্যিই একজন অভিনেত্রী ‘

নাটকে মেঘনা আলমকে একটি নির্দিষ্ট মিশন নিয়ে পর্দায় উপস্থিত হতে দেখা যাবে। মিশন শেষ হলে তিনি আবার নিজের জায়গায় ফিরে যাবেন। ধারাবাহিক নাটক ‘মহল্লা’ তে মেঘনা আলমকে ২৭তম পর্ব থেকে দেখা যাবে, যা ৩ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version