ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে একটা সময় ভালো বন্ধুত্ব থাকলেও সম্প্রতি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। এ গুঞ্জনের সূত্রপাত সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির এক অনুষ্ঠানে অপু বিশ্বাসের উপস্থিতি ও বক্তব্য ঘিরে।

কারণ, এর আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দুবার দলটির মনোনয়ন চেয়েছিলেন। সেই অপু হঠাৎ বিএনপির অনুষ্ঠানে যোগ দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে। পরীমনি তখন খোলাখুলি অপু বিশ্বাসের সমালোচনা করে বলেন, ‘একজন পল্টিবাজ ও সুবিধাবাদী।’

পরীর এমন মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছিলেন, তাদের সম্পর্ক এখন আর আগের মতো নেই। পরীর ছেলের সাম্প্রতিক জন্মদিনেও অপু উপস্থিত না থাকায় সেই গুঞ্জন আরো জোরালো হয়। তবে এবার তাদের সম্পর্কের অবস্থান নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীর সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘সম্পর্কের কিছু নেই তো! সবাই আমার অনেক পছন্দের মানুষ, সেও আমার পছন্দের একজন। খুব মিষ্টি মানুষ। আমার দিক থেকে কোনো সমস্যা নেই।’

অপুর এই বক্তব্যে অনেকেই মনে করছেন, বন্ধুত্ব বজায় রাখার ইঙ্গিতই দিয়েছেন। তবে পরীমনির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

শুধু অভিনয় ছাড়া বর্তমানে ফটোশুট এবং বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। তাকে সর্বশেষ দেখা গেছে সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ ছবিতে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় ছবিটিতে তার বিপরীতে ছিলেন নিরব হোসেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version