প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারি, অধ্যাদেশ-পরবর্তী বিশ্ববিদ্যালয়ের গঠন কার্যক্রমে গতি আনা এবং স্বল্প সময়ের মধ্যে উপাচার্য (ভিসি) নিয়োগ সাপেক্ষে প্রশাসনিক কাঠামো বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আজ সোমবার এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় মিছিলটি ঢাকা কলেজের শহীদ মিনার থেকে শুরু হয়ে আবাসিক হল পাড়া প্রদক্ষিণ করে সায়েন্সল্যাব মোড় হয়ে কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আবু বকর বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ছিল উচ্চশিক্ষার মান বৃদ্ধি। এ দাবিতে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলনও করেছে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করে, যা আমরা সাধুবাদ জানিয়েছি।

২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হলেও এখনো প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি হয়নি। তাই অধ্যাদেশ দ্রæত জারি করে পরবর্তী কাঠামোগত কার্যক্রমে গতি আনা এবং দ্রæত ভিসি নিয়োগের মাধ্যমে প্রশাসনিক কাঠামো বাস্তবায়নের দাবিতেই আজকের এই বিক্ষোভ।

আরেক শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, এখানে উচ্চশিক্ষার নামে ভর্তি করানো হয়, কিন্তু প্রকৃত অর্থে উচ্চশিক্ষা দেওয়া হয় না। এর চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো, কারণ সেখানে মানসম্মত শিক্ষক না পাওয়ার বিষয়টি জেনেই শিক্ষার্থীরা ভর্তি হয়। কিন্তু এখানে উচ্চশিক্ষার নামে ভর্তি হয়ে শিক্ষার্থীরা প্রতারিত হচ্ছে। এই সিন্ডিকেট ভাঙতে না পারলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। অন্যায়, নির্যাতন, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করতেই হবে।

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version