জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ স্থগিতের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ চলছে। আজ মঙ্গলবার সকালে ভোট স্থগিতের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উপাচার্য (ভিসি) ভবনে তালা দিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়।

জানা যায়, আজ সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। পৌনে ৯টার দিকে সভা শেষে ভোট স্থগিতের খবর জানাজানি হয়। পরে ক্যাম্পাসের ‘একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের দিকে যায়।
বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকাবহ পরিস্থিতি তৈরী হয়েছে। এ কারণে আজকের জকসু নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। নির্বাচন কমিশন থেকে সংবাদ সম্মেলন করে ভোটের অগ্রগতি নিয়ে জানানো হবে।

এদিকে বিক্ষোভের মুখে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদার করে এবং প্রশাসনিক ভবনের প্রতিটি ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। উত্তেজিত শিক্ষার্থীরা এ সময় ‘মানি না মানব না, অবৈধ সিদ্ধান্ত মানব না’, ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’ এসব ¯েøাগান দিতে থাকেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version