এসি বাসের ভাড়া নির্ধারণে উদ্যোগ নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, নন-এসি বাসের পাশাপাশি এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রা সামগ্রিকভাবে স্বস্তিদায়ক ছিল, যদিও বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনা ঘটেছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে এমন অনিয়ম ঠেকাতে এসি বাসের ভাড়া নির্ধারণের কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ঈদযাত্রাকে আরও নিরাপদ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। মহাসড়কে যত্রতত্র বাস কাউন্টার বসানো যাবে না এবং শতভাগ যাত্রী নামিয়ে তবেই যানবাহন ফেরিতে উঠতে পারবে।

সব ধরনের গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালুর কথাও জানান মন্ত্রী। এর মাধ্যমে ওভারস্পিড, রুট পরিবর্তনসহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

সড়ক পরিবহন মন্ত্রী জানান, সরকারি হিসাবে ঈদযাত্রার ১১ দিনে সড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় ৪৭ জন, নৌপথে ৮ জন, রেলপথে ১৭ জন এবং অন্যান্য ঘটনায় বাকি মৃত্যুগুলো হয়েছে। আগের বছর একই সময়ে প্রাণহানির সংখ্যা ছিল ১৮৭।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version