মাদক সেবনের দায়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রাশেদুল ইসলাম (৩১) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার(৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বিধান কান্তি হালদার এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত রাশেদুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলার চওড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বিধান কান্তি হালদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার সাপ্টিবাড়ী মাজার এলাকা থেকে মাদকসেবন অবস্থায় রাশেদুল ইসলামকে আটক করা হয়।’

তিনি জানান, পরে ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত রাশেদুল তার দায় স্বীকার করলে মাদক সেবনের দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। পরে সাজাপ্রাপ্ত রাশেদুল ইসলামকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version