মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফ সীমান্তে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই শিশুর নাম আফনান আরা (১২)। সে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে।
শিশুটির চাচা শওকত গণমা্ধ্যমকে জানান, টেকনাফে বাড়ির উঠানে খেলার সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি এখনো বেঁচে আছে। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বজনরা।
জানা গেছে, আফনান গুলিবিদ্ধের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তেচ্ছিব্রিজ অংশে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, তারা সড়কে অবস্থানে করছেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।
স্থানীয়রা জানান, গত দুই-তিন দিন ধরে ওপারে রাখাইনে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।
সকাল নিউজ/এমএম


