- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: নিজস্ব প্রতিবেদক
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একইসাথে রয়েছে গণভোট। সাধারণ মানুষের মধ্যে গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম চালাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে পেজে গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোট নিয়ে একটি লিফলেট প্রচার করা হয়। এর শিরোনাম দেওয়া হয়েছে, ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে।’ গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই প্রচারণা চালানো হচ্ছে। এতে বলা হয়, আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে- ১. তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল…
দেশজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সময়ে উদ্ধার করা হয় ৬টি আগ্নেয়াস্ত্র। শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযানে পুলিশি কার্যক্রমের অংশ হিসাবে ৩৬ হাজার ৭২১টি মোটরসাইকেল ও ৪৮ হাজার ৩৮৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ২৭১টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়। জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে গত বছরের ডিসেম্বরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ পরিচালনা করার ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি কোনোভাবেই শিথিল করা যাবে না, এমন নির্দেশনা দিয়ে মাঠ প্রশাসন, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে ইসি। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন সংক্রান্ত প্রতিটি ধাপ আইন ও আচরণবিধি মেনে সম্পন্ন করার ওপর জোর দিয়েছে ইসি। আগামীকাল শেষ হবে নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই। এরপর বৈধ প্রার্থীর সংখ্যা ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ ডিসেম্বর শুরু হওয়া এ বাছাই কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত। তবে যাচাইবাছাইয়ে কারও প্রার্থিতা বাতিল হলে তিনি রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করতে পারবেন ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা…
নানা কারণে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় রয়েছেন মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ী মেঘনা আলম। পরিবেশ আন্দোলন ও কৃষি বিষয়ক সেমিনার ও সিম্পোজিয়ামে ব্যস্তার পাশাপাশি তিনি রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের হয়ে এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেঘনা। তবে নতুন খবর হচ্ছে- প্রথমবারের মতো টিভি নাটকে অভিনয় করতে যাচ্ছেন এই গ্ল্যামার গার্ল। ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ক প্রশিক্ষক হিসেবে কাজ করতাম।…
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মান্নার মনোনয়নপত্র বাতিলের পাশাপাশি বাতিল হয়েছে জাতীয় পার্টির সাবেক এমপি ও জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। তিনি জানান, হলফনামার এফিডেভিটে একইদিনে আইনজীবী ও প্রার্থীর সই থাকতে হয়। কিন্তু মান্না যেদিন সই করেছেন, আইনজীবী তার একদিন আগেই সই করেছেন। মান্না যেসব মামলায় খালাস পাওয়ার কথা লিখেছেন, সেগুলোর কাগজপত্র দেননি। আর সম্পদের…
মুক্তির এখনো এক সপ্তাহ বাকি এবং কোনো অফিশিয়াল ট্রেলার না থাকলেও মালয়েশিয়ায় বিশাল অডিও অনুষ্ঠানের পর শুরু হয়েছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’-এর টিকিট বুকিং। রাজনৈতিক অ্যাকশনধর্মী এ সিনেমাটির টিকিট কাউন্টারে অভাবনীয় সাড়া ফেলেছে সিনেমাটি। বিভিন্ন কারণে ‘জননায়গন’ সম্প্রতি খবরের শিরোনামে রয়েছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে— রাজনীতিতে যোগ দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ ছবি। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির এখনো এক সপ্তাহ বাকি থাকলেও টিকিট কাউন্টারে সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বিক্রি থেকেই ছবিটি ইতোমধ্যে ১৫ কোটি রুপির ঘর ছুঁয়েছে। এ সিনেমাটি জনপ্রিয় অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ…
কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলা-সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে তার মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে কাগজপত্র ও মামলার জটিলতা পর্যালোচনা শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। মোট সাতজন প্রার্থী এ আসনে মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে জামায়াত প্রার্থী…
বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। আজ শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তিনি জানান, বর্তমানে ড. কামাল হোসেন শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। তিনি ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগদানের সময় কামাল হোসেনের নাম অতিথিদের তালিকায় ছিল না। সেই কারণে এসএসএফ ভিআইপি রুট দিয়ে তার গাড়ি প্রবেশ করতে দেয়া হয়নি। সেজন্য তাকে হুইলচেয়ারে বসে বিশাল জনতার মধ্য দিয়ে দীর্ঘ পথ যেতে হয়। এই ঘটনার…
বেড়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী বৈদেশিক মুদ্রার মজুদ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ২৮ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলার। শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এ তথ্য জানা গেছে। সকাল নিউজ/এসএফ
দেশে প্রথম বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করা হয়েছে। বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়। বাণিজ্য-সংক্রান্ত বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি করতে এটি সহায়ক ভূমিকা রাখার প্রয়াসে বিশেষ এই আদালত প্রতিষ্ঠা পাচ্ছে। সরকার প্রত্যাশা করছে, এ উদ্যোগ ব্যাবসা-বাণিজ্যে আস্থা বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সংসদ ভেঙে থাকা অবস্থায় জরুরি পরিস্থিতি বিদ্যমান বিবেচনায়, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেন। এই অধ্যাদেশের মাধ্যমে বাণিজ্যিক বিরোধ…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
