- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: নিজস্ব প্রতিবেদক
আসন বণ্টন নিয়ে তীব্র টানাপোড়েনের মধ্যে ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতে ইসলামীসহ আসন সমঝোতার আলোচনায় থাকা দলগুলোর শীর্ষ নেতারা জরুরি বৈঠক বসেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি নেই বলে বৈঠকে থাকা একাধিক নেতা নিশ্চিত করেছেন। বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাতে দেখা গেছে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদেরসহ শীর্ষ নেতারা রয়েছেন। প্রত্যাশিত…
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কিছু আইনি বিষয় ও নির্বাচনি আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসিকে এর ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, ‘নির্বাচন কঠিন না করে ভোটাররা যেন সহজে ভোট দিতে পারেন- সেই ব্যবস্থা নেওয়া উচিত।’ এছাড়া দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব…
পূর্ব ঘোষণা অনুযায়ী রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে টানা দ্বিতীয় দিনেও রাজধানীর সাইন্সল্যাব মোড়ে অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে তারা সাইন্সল্যাব মোড় অবরোধ করেন। এতে আশেপাশের এলাকার যানচলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। তবে এখনো সে…
বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৪ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তবে আগামী ২০২৬-২৭ অর্থবছরে এই প্রবৃদ্ধি আরও বেড়ে ৬ দশমিক ১ শতাংশে দাঁড়াতে পারে বলে মনে করছে সংস্থাটি। বুধবার (১৪ জানুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ -এর জানুয়ারি সংস্করণে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাংক বলছে, মানুষের ভোগ ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমে আসায় অর্থনীতির গতি ফিরবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে রাজনৈতিক অনিশ্চয়তা কমবে। এর ফলে নতুন সরকার এসে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারবে, যা দেশের শিল্প…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারি গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করেই ব্যালট পেপার ছাপানো হয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এসব কথা বলেন। এ প্রসঙ্গে সচিব বলেন, ‘ইট ইজ এ মিস, আমি (এখনই বিস্তারিত) বলতে পারব না। কারণ ছাপানোর দায়িত্বে যারা ছিলেন, তাদের কাছ থেকে না জেনে মন্তব্য করা সম্ভব নয়। তবে যতটুকু জানা আছে, সরকারিভাবে যে গেজেট পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা বা অর্ডার অনুযায়ী ব্যালট…
ইরানের বিক্ষোভকে কেন্দ্র করে দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলার এ হুমকিতে ইরানের সামরিক বাহিনী বর্তমানে ‘সর্বোচ্চ প্রতিরক্ষামূলক প্রস্তুতি’ গ্রহণ করেছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশে যেকোনও ধরনের আগ্রাসনের মুখোমুখি হওয়ার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইআরজিসির বিমানবাহিনীর কমান্ডার। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আইআরজিসির বিমানবাহিনীর কমান্ডার সরদার মুসাভি বলেছেন, ইরানের সামরিক বাহিনী বর্তমানে ‘সর্বোচ্চ প্রতিরক্ষামূলক প্রস্তুতিতে’ রয়েছে এবং যেকোনও আগ্রাসনের মুখোমুখি হতে প্রস্তুত। তিনি বলেন, ‘ইসরায়েলের সঙ্গে গত জুনের ১২ দিনের যুদ্ধের আগের সময়ের তুলনায় বর্তমানে ক্ষেপণাস্ত্রের মজুত…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ এড়াতে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানিয়ে বলেন, ‘নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই, যারা কাম্য নয়, তারা এসে হাজির হয়ে যেতে পারে। এ জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমরা ভিসা বন্ধ করছি না। ভিসা নিয়ে আসুক, যাদের পারপাস ঠিক থাকবে, তাদের আমরা আসতে দেব।’ তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটের বিষয়টি আমি দেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমি জানি।’…
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতারণামূলক পিআরের (জন যোগাযোগ) অভিযোগ আনলেন ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি জানিয়েছেন, ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’-শ্রমজীবীদের দারিদ্র্যতাকে পুঁজি করে এমন বার্তা ছড়িয়ে প্রতারণামূলক প্রচারণা চালাচ্ছে জামায়াত। হামিম জানান, খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বেশ জনপ্রিয়। কিন্তু সেখানে এক ভ্যানচালককে জামায়াতের প্রার্থী না চিনলেও তাদেরই ভোট দেওয়ার কথা বলতে শোনেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে বিষয়টি উল্লেখ করে ঢাবির কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের এই আহ্বায়ক বলেন, ‘কিছুদিন আগে যখন আমি গ্রামে গিয়েছিলাম, তখন আমি দেখেছি, ভ্যানে ঘুরছিলাম, তখন ভ্যানওয়ালা আমাকে বলছে, ‘সবাইকেই তো দেখলাম, এবার একটু জামায়াতকে দেখব’। আমি তো…
‘মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই’–বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস প্রতিপক্ষ প্রার্থীর সমালোচনার জবাবে এভাবেই নিজের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করেছেন। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। নির্বাচনী প্রস্তুতির বিষয়ে কথা বলতে গিয়ে মির্জা আব্বাস ব্যালট পেপারের অসংগতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ব্যালট পেপারে যা দেখছি সেটা উদ্দেশ্যমূলক। নির্বাচন কমিশনের উচিত এটি দ্রুত ঠিক করা।’ মির্জা আব্বাস জানান, তারা আনুষ্ঠানিক কোনো প্রচারণা চালাচ্ছেন না। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। এই আসনের অপর প্রার্থী নাসীরুদ্দীন…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে এনসিপিসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সকাল নিউজ/এসএফ
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
