- অন্তর্বর্তী সরকার কবে ক্ষমতা ছাড়ছেন, জানালেন প্রেস সচিব
- বিগত দেড় বছরে যারা নানান অপকর্ম করেছে তাদের ভোট দিবেন না: সারজিস
- দেবীদ্বারে ট্রাকের গতি বাড়াতে বিএনপির সমর্থন, দুশ্চিন্তায় হাসনাত
- এপস্টেইনের সঙ্গে কাটানো সময় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিল গেটস
- ওয়াশিংটন পোস্টে ছাঁটাই, চাকরিচ্যুত ৩০০ সাংবাদিক
- নিলামের আগেই চড়া দামে মোস্তাফিজকে কিনল লাহোর
- তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা রবিবার নয়াপল্টনে
- আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় ৬ জনের ফাঁসি, রাজসাক্ষী খালাস
Author: নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও অসুবিধা নেই। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে।’ মঙ্গলবার (২ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি নির্বাচনের সম্ভাব্য এ তারিখের ইঙ্গিত দেন। এদিকে, তফশিল ঘোষণা ও ভোটের তারিখ নিয়ে আগামী রোববার (৭ ডিসেম্বর) কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানেই সব তারিখ নির্ধারণ করা হবে। এক্ষেত্রে দু-তিন দিন সময় রেখে বা বৃহস্পতিবারের (১১ ডিসেম্বর) দিকে তফসিল ঘোষণা করা…
দেশের বিভিন্ন স্থানে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে সিদ্ধান্তে কঠোর বার্তা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, ‘সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের দায়ে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে।’ সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় একান্ত সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আন্দোলনের নামে যা করছেন, তা সরকারি আচরণ বিধি লঙ্ঘনের শামিল। সরকারি আচরণ বিধি লঙ্ঘনের জন্য আপনাদের কিন্তু তৈরি থাকতে হবে। এখানে সরকার একেবারে দৃঢ়ভাবে তার অবস্থান জানিয়ে দিয়েছে।’ শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা অবশ্যই মনে করি যে, বার্ষিক পরীক্ষা নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ যে অবস্থান নিয়েছেন, যেমন অনেক স্কুলে পরীক্ষা হয়েছে আবার অনেক…
বাংলাদেশের মানুষ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি ব্যাপক আস্থা প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দেশব্যাপী পরিচালিত এক জরিপে এমন চিত্রই উঠে এসেছে। আইআরআই’র সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ বলেছেন, ড. ইউনূস ভালো কাজ করছেন। আর ৭০ শতাংশ জানিয়েছেন, তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট। আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, ‘স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন। তাঁর এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কারের ব্যাপক প্রত্যাশা তুলে ধরে।’ জরিপে দেখা যায়, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহও অনেক। ভোট…
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে এক যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী ওয়েলকাম পরিবহণের একটি যাত্রীবাহী বাস আড়িয়াল খাঁ ব্রিজের ওপর পৌঁছলে সেখানে আগে থেকেই ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান…
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টা থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড দেয়। সংশ্লিষ্ট লোকজন ছাড়া সেখানে অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না। হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগী এবং তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশেপাশে ভিড় ঠেকাতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকার। সোমবার (১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক) অনুযায়ী প্রধান উপদেষ্টার কার্যালয়…
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ডা. জাহিদ আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে মায়ের শারীরিক অবস্থা নিয়ে যোগাযোগ রাখছেন। সাংবাদিকদেরি তিনি বলেন, ‘গত ২৭ তারিখ থেকে সিসিইউতে আছেন খালেদা জিয়া। তিনি ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। অথবা যদি বলি, ডাক্তারদের পরামর্শ মেইন্টেইন করতে পারছেন।’ ডা. জাহিদ বলেন, ‘বাংলাদেশের লাখো কোটি মানুষের দোয়ায় হয়তো এ যাত্রায় সুস্থ…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবার তার কারাবন্দি থাকা অবস্থাকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইমরানের ছেলে কাসিম খান জানিয়েছেন, তিনি এখনও বেঁচে আছেন কি না, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবারের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাত বন্ধ রাখা হয়েছে। এমনকি তার কারাগার পরিবর্তন হয়েছে এমন খবরও ছড়িয়ে পড়েছে। কাসিম জানিয়েছেন, প্রতি সপ্তাহে আদালত পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেও সরাসরি বা নির্ভরযোগ্য কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। ইমরানের ব্যক্তিগত চিকিৎসককে তার কাছে পাঠানোর জন্য তার পরিবার দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, কিন্তু এক বছরের বেশি সময় ধরে কোনো চিকিৎসা বা পরীক্ষা…
ক্যারিয়ারে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবলে বাংলাদেশ নারী ফুটবল দল। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ত্রিদেশীয় আন্তর্জাতিক সিরিজের শেষ ম্যাচে আজারবাইজানের মুখোমুখি হচ্ছেন আফঈদা খন্দকাররা। ২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের দীর্ঘ ১৫ বছর পর প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশের নারী ফুটবলাররা। ঐতিহাসিক এই ম্যাচ নিয়ে কি ভাবছেন বাংলাদেশ কোচ এবং অধিনায়ক? এর উত্তর পাবেন না দর্শক-সমর্থকরা। বাংলাদেশ কোচ এবং অধিনায়ককে মিডিয়ার সামনে আনেইনি বাফুফে। সকালে ম্যাচভেন্যু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ। সন্ধ্যা ৭টা থেকে ঘন্টাখানেক অনুশীলন করেছে আজারবাইজান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আজারবাইজানের এশিয়ান কোনো দলের বিপক্ষে দ্বিতীয়। ২৯ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ…
হালের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বাবা হয়েছেন। সোমবার বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরানের স্ত্রী মেহের আয়াত জেরিনের কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা। খুশির খবরটি ইমরান মাহমুদুল নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে প্রথমবার বাবা হওয়ার অনুভূতি জানিয়ে এ সংগীতশিল্পী লেখেন, ‘প্রথমবার বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।’ তিনি লেখেন, ‘আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য। আল্লাহ যেন সুস্থ রাখেন।’ ২০২৩ সালের ২৪ মে পারিবারিক উদ্যোগে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ইমরান। ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে…
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সোমবার দুপুর পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আহমেদ আজম খান বলেন, ‘গতকাল গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা ক্রিটিক্যাল আছে।’ তিনি আরও বলেন, ‘বলার মতো কোনো কন্ডিশনে এখনও তিনি (খালেদা জিয়া) আসেন নাই। জাতির কাছে দোয়া চাই, ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’ বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘বলা যায় উনি (খালেদা জিয়া) খুব ডিপ কন্ডিশনে।…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
