Author: নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল।’ আজ শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতির শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম-ঢাকা আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীটি চলবে আরও দুই দিন। প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘ভারতের ঝাড়খন্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আসছে সেই বিদ্যুৎ প্লান্টটি খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল। কিন্তু ফ্যাসিবাদের সময় প্রকল্পটি বাংলাদেশের রামপালেও বাস্তবায়ন করা হয়েছে। তবে এই ধরনের দেশবিরোধী প্রকল্প বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই করানো…

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিনি। ওমর বিন হাদি যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে এ পদে নিয়োগ পেলেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন বলা হয়, ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে এ পদে নিয়োগ দেওয়া হলো। নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক…

বিস্তারিত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, ‘আমরা এ দেশের ইসলামপন্থি জনতার আবেগের সঙ্গে কিছুতেই প্রতারণা করতে পারি না। আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে দীর্ঘদিন…

বিস্তারিত

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরায় একটি সাততলা আবাসিক ভবনে। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকালে তিনজন নিহত হয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যুর খবর জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী। নিহত ছয়জনের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ ও একটি শিশু। নিহত অন্যদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ১০টার দিকে পুরোপুরি নিভেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘আজ সকাল…

বিস্তারিত

অনির্দিষ্টকালের জন্য স্থগিতের আশঙ্কা কাটিয়ে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে আবারও মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তবে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি মালিক ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ত্রিমুখী বৈঠকের পর মাঠে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা প্রথমে অনড় অবস্থানে থাকলেও পরে কিছু শর্তে তারা মাঠে ফেরার সিদ্ধান্ত…

বিস্তারিত

শেষ পর্যন্ত জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। সার্বিক বিষয়ে অবস্থান জানাতে শুক্রবার সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এদিকে রাত ৯টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ২৫৩ আসনের সমঝোতা ঘোষণা দেয় ১১ দলীয় জোট। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এতে অংশ নেয়নি। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭টি আসনে লড়বে।…

বিস্তারিত

রাজধানীর সাত কলেজ নিয়ে গঠিত সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত কেবিনেট বৈঠকে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. রফিকুল আবরার বলেছেন, ‘ইতোমধ্যেই সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাথমিক অনুমোদন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ফেরত আনা হয়েছে। খুব সম্ভবত আগামী রবিবার অধ্যাদেশটি ক্যাবিনেটে পাঠানো হবে।’ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে গণমাধ্যমকে সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ইতোমধ্যে যারা ভর্তি হয়েছেন তাদের ক্লাস শুরু করে দেয়া হয়েছে যাতে তাদের শিক্ষা জীবনে সামান্যতম ব্যাঘাত সৃষ্টি না হয়। আর দ্রুততম সময়ের মধ্যে ক্যাবিনেটের অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর চূড়ান্তভাবে অধ্যাদেশটি জারি করা হবে।’ ড. সি আর…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আসন বণ্টন নিয়ে টানাপোড়েনের পর চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে ছাড়াই ২৫৩ আসনে নির্বাচনী ঐক্য করেছে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০ দল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অবশেষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। সমঝোতায় জামায়াতকে ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিশ ২০, খেলাফত মজলিশ ১০, এবি পার্টি ৩, এলডিপি ৭, বিডিপি ২ ও নেজামে ইসলাম পার্টিকে ২ আসন ছাড়া হয়। বাকি ৪৭টি আসন রাখা হয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী…

বিস্তারিত

মায়ের নির্মমতার মুখে পড়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেল ১৬ মাস বয়সী কন্যাশিশু আঞ্জুমান আয়াত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুরে মাহমুদপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে শিশুকে ফেলে দেয়ার পরে পত্নীতলা থানায় এসে নিজেকে গ্রেফতারের অনুরোধ করেন ওই নারী। বিষয়টি জানামাত্রই অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ দ্রুত ঘটনাস্থল মাহমুদপুর ব্রিজ এলাকায় ছুটে যান। শুরু হয় নদীতে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে তৎপরতা। স্থানীয় জনগণের সহযোগিতায় আত্রাই নদী থেকে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন মোঃ খমির শেখ (৬৫) নামের এক স্থানীয় ব্যক্তি। তিনি নদীর তীরে শিশুটিকে প্রাথমিক…

বিস্তারিত

পৌষ-সংক্রান্তির শেষ দিনে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের বিনিরাইল এলাকায় এবারও বসেছে ঐতিহ্যবাহী জামাই মেলা। অনেকের কাছে এটি মাছের মেলা নামেও পরিচিত। আড়াইশ বছরের পুরানো ঐতিহ্যবাহী এ মেলাকে ঘিরে পুরো এলাকায় নেমেছে মানুষের ঢল। গাজীপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে বিনিরাইল এলাকা। দিগন্তজোড়া ফসলী মাঠের মাঝখানে গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়া একদিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের আগমনে জমে ওঠে মেলার মূল আয়োজন। এ অঞ্চলে প্রচলিত লোককথা অনুযায়ী, মেলা উপলক্ষে আশপাশের গ্রামের মেয়ের জামাইরা শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। এরপর জামাই ও শ্বশুর একসঙ্গে মেলায় গিয়ে হাসি-আনন্দ…

বিস্তারিত