Author: জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম জিরোপয়েন্ট এলাকায় মাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে মিঠামইন ঘাগড়া এলাকা থেকে ব্রাক্ষ্মনবাড়িয়া যাওয়ার পথে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাদিস মিয়া (৫০) ও নূর আলম (৪৫)। আহতদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মিঠামইন ঘাগড়া এলাকা থেকে ১৫ সদস্যদের একটি দল পিকআপ ভ্যানে করে ব্রাক্ষ্মনবাড়িয়ায় এলাকায় একটি মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে অষ্টগ্রাম উপজেলার জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা লাগে। এসময় ওই পিকআপ ভ্যানের অনেকেই…

বিস্তারিত

জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে কিছুতেই জিততে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমানে দেশটির রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, জামায়াত ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে’ কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। তাদের সেরকম জনসমর্থন নেই। তিনি বলেন, ‘কেউ তাদের (জামায়াত) আগে নিয়ে আসছে। তারপরও, নির্বাচনে অনিয়ম হলেই তারা (ক্ষমতায়) আসতে পারবে। নয়তো আসা অসম্ভব।’ ভারতের সাবেক এই কূটনীতিক বলেন, ‘ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব…

বিস্তারিত

ভারত ও শ্রীলংকায় ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি (পুরুষ) বিশ্বকাপ-২০২৬ বয়কট করতে পারে পাকিস্তান! -এমন গুঞ্জনের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির পাশে দাঁড়িয়েছেন সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। বাংলাদেশের দল ভারতে পাঠাতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স অভিজ্ঞ বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে একাধিক আলোচনা হলেও…

বিস্তারিত

শিশুদের কাছে পড়াশোনাকে আনন্দময় করে তুলতে হবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই। শুধু একাডেমিক পড়াশোনা নয়, খেলাধুলাকেও শিক্ষায় যুক্ত করব। তিনি বলেন, ‘খেলাধুলাতেও পাশ করতে হবে। আর্ট অ্যান্ড কালচার অন্তর্ভুক্ত করা হবে। তাহলে ইন্টারনেট ব্রাউজ করা থেকে ঠেকানো যাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলাদা টিম করে কাজ করা হবে।’ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে ‘মিট অ‍্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান বলেন,…

বিস্তারিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি। শনিবার (২৪ জানুয়ারি) ক্রিকবাজ এ তথ্য নিশ্চিৎ করেছে। বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে গত ২১ জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা করেছিল। সভা শেষে তাদের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটের এ নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকায় অবশেষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি। ক্রিকবাজ জানায়, বাংলাদেশকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কার্যত সময়ের ব্যাপারই ছিল। সহযোগী দেশ স্কটল্যান্ডকেই শেষ পর্যন্ত বদলি দল হিসেবে চূড়ান্ত করা। এই পরিবর্তনের ফলে স্কটল্যান্ড এখন গ্রুপ ‘সি’-তে খেলবে। গ্রুপ পর্বে তারা…

বিস্তারিত

১০ দলীয় জোট ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই শহীদদের জন্য আমাদের হ্যাঁ ভোট দিয়ে তাদের ঋণ শোধ করতে হবে।’ শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গাইবান্ধা জেলা জামায়াতের আহবানে ১০ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রচারের তৃতীয় দিন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি গাইবান্ধার পলাশবাড়ীর নির্বাচনী জনসভায় যোগ দেন। এসময় আমিরে জামায়াত বলেন, ‘তিস্তা-ধরলা-করতোয়াসহ অন্যান্য মরা নদীর অবস্থান হলো শরীরের রক্তনালীর মত। গোটা নর্থবেঙ্গলকে মৃত্যুর…

বিস্তারিত

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: ভেজাল সার নিয়ে অনুসন্ধানকালে যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি আকরামুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা নিউ মাকের্টস্থ শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আহবানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, ‘ভেজাল সারে সাতক্ষীরা সয়লাব হয়ে গেছে। সম্প্রতি প্রশাসনের একাধিক অভিযানে বিপুল পরিমান ভেজাল সার জব্দও হয়েছে। এর সূত্র ধরে ভেজাল সার উৎপাদনকারীদের নিয়ে অনুসন্ধানকালে সাতক্ষীরার আশাশুনির বুধহাটায় ভেজাল সার উৎপাদনকারী মাজেদ মেম্বারের হামলার শিকার হয়েছেন যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম। এসময় তার ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করার পাশাপাশি ক্যামেরা ও বুম ভেঙে দেওয়া হয়েছে।’ অনুসন্ধানে…

বিস্তারিত

ভারতে আদানি গোষ্ঠীর কোম্পানিগুলোর বাজার মূলধন সপ্তাহের শেষ কার্যদিবসে কমেছে ১২ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ২৫০ কোটি ডলার বা ১ লাখ ১ হাজার কোটি রুপির বেশি। এ ঘটনার জেরে এক দিনে গৌতম আদানির সম্পদমূল্য কমেছে ৫ দশমিক ৭ বিলিয়ন বা ৫৭০ কোটি ডলার। ফোর্বস ম্যাগাজিনের ধনীদের তালিকায় তার অবস্থান এখন ৩০তম বলে জানানো হয়েছে। অবশ্য ২০২৩ সালের মতো এবার অবশ্য এতে হিনডেনবার্গের সংশ্লিষ্টতা নেই। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, সম্প্রতি ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কর্তৃপক্ষ গৌতম আদানি ও সাগর আদানিকে জালিয়াতি ও ঘুষ দেওয়ার পরিকল্পনার অভিযোগে সরাসরি ই–মেইল করে সমন পাঠানোর অনুমতি চেয়ে মার্কিন আদালতের…

বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের কাঙ্ক্ষিত নতুন পে স্কেল অবশেষে ঘোষণা করা হয়েছে। এতে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। এতে ২০তম গ্রেডভুক্তদের বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। গত বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বেতন বাড়ানোর প্রতিবেদন জমা দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের শেষ দুই বছরের ধারাবাহিকতায় উচ্চ মূল্যস্ফীতির কারণে চলতি অর্থবছরেও চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা দেয় বর্তমান সরকার। তবে এবার বেতনও বাড়ছে সরকারি চাকুরিজীবীদের। পে কমিশনের প্রস্তাব অনুযায়ী, নবম বেতন কমিশনের সুপারিশকৃত মূল বেতনের ওপর ভিত্তি করে বাড়ি ভাড়া, চিকিৎসা…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ব্যালট পূরণ শেষে ভোটারদের নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খামে ভোটপত্র জমা দিতে বলা হয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের এক বার্তায় এই বিশেষ অনুরোধ জানানো হয়। ইসির বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোটদান সম্পন্ন করে নির্ধারিত হলুদ খামটি ডাকযোগে পাঠিয়ে দিন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এই সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনা করা…

বিস্তারিত