Author: জেলা প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁয় জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার মাখনা কোমলগোটা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থানা পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে প্রত্যন্ত গ্রাম মাখনা কোমল গোটায় জামায়াতের এক কর্মীর বাড়িতে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিলো। ওই এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত প্রার্থী অ্যাড. আ.স.ম সায়েমসহ কর্মী সমর্থকরা অপেক্ষা করছিলো। এসময় গোপাই গ্রামের বিএনপির কর্মী সমর্থকরা তাদের খাবারের ভিডিও ধারণ করছিল। ছবি ওঠানো নিয়ে দুইপক্ষের মধ্যে বিতর্ক হয়। এক পর্যায়ে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে।…

বিস্তারিত

পবিত্র শবে বরাতের রাতে কক্সবাজার অঞ্চলে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো কক্সবাজার জেলা ও আশপাশের এলাকা। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯ এবং এর উৎপত্তিস্থল ছিল মায়ানমারের ইয়াংগুন এলাকায়। ঢাকা ভূমিকম্প কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ৫২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পের কম্পন কত সেকেন্ড স্থায়ী হয়েছে তা জানা যায়নি। এ সময় অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও হতাহত বা কোনো ভবন বিধ্বস্তের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে…

বিস্তারিত

অবৈধভাবে তৈরি করা ভোটের ছয়টি সিলসহ সোহেল রানা নামে এক প্রেস মালিককে আটক করেছে পুলিশ। এ সময় সিলসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন আদালত সড়কের ‘মারইয়াম প্রেস’ নামে একটি দোকান থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল ওই প্রেসের স্বত্বাধিকারী এবং সদর উপজেলার টুমচর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, অবৈধভাবে ভোটের সিল তৈরি করা হচ্ছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে মারইয়াম প্রেস নামে দোকানটিতে অভিযান চালানো হয়। এসময় দোকানটি থেকে ভোটের ব্যালট পেপারে ব্যবহৃত ছয়টি সিল জব্দ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাসান মাহমুদ নাহিদ। পরে তার নির্দেশে সিলগুলোসহ…

বিস্তারিত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৩৪ মিনিট ও ৯টা ৫১ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। দুটো ভূমিকম্পেরই উৎপত্তিস্থল মিয়ানমার। রিখটার স্কেলে দুটি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষেণ কেন্দ্রের সূত্র জানিয়েছে, দেশের অনেক স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ‘প্রথম দফায় বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিট ১ সেকেন্ডের সময় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। পরে ৯টা ৫১ মিনিটে আরেক দফা ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ২।’ প্রথম দফায় ভূমিকম্পের উৎপত্তিস্থল…

বিস্তারিত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানার পোড়ানোসহ একাধিক সহিংস ঘটনার প্রতিবাদে দেবীদ্বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঐক্যবদ্ধ বাংলাদেশ (১১ দলীয় জোট)। সমাবেশে এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট স্বাধীনতা স্তম্ভের পাদদেশে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, ‘আমরা যখন শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি, ঠিক…

বিস্তারিত

এখন থেকে বিভাজনের নয়, উন্নয়নের রাজনীতি করবেন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিানাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা দেবীদ্বারে বিভাজনের রাজনীতি আর করবো না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করবো, আমরা দেবীদ্বারে ঐক্যের রাজনীতি করবো, প্রগতীর ও সমৃদ্ধির রাজনীতি করবো, আমরা দেবীদ্বারে উন্নয়নের রাজনীতি করবো।’ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তালতলা এলাকায় এক নির্বাচনী সভায় কুমিল্লা-৪ দেবীদ্বার সংসদীয় আসনে ১১দলীয় জোট মনোনীত এই এনসিপি প্রার্থী এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘পুরো দেবীদ্বার একটি দেহ এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ধনী, গরীব সবাই দেহের অংশ। সবাই মিলেই দেবীদ্বার, দেবীদ্বারের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা আলাদা কোনো জাতি…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচন চলাকালীন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক পাচার কিংবা যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। ​মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বান্দরবান বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল। ​সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিজিবি রাজপথে ও সীমান্তে সক্রিয় ভূমিকা পালন করবে। ইতিমধ্যে সীমান্তে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে। ​নির্বাচন উপলক্ষে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় মোট ২১…

বিস্তারিত

ধানের শীষের পক্ষে কাজ না করার অজুহাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভির সাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে লালমনিরহাট-২ আসনে ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে নারীরা। এ সময় একই দাবিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নারী ও দলীয় নেতাকর্মী একত্রিত হয়ে তুষভান্ডার ইউনিয়নের মানিক বাজারে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে এসব কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ চলাকালীন সমাবেশে বক্তারা দাবি করেন, লালমনিরহাট-২ আসনেজেলা বিএনপি’র সহ সভাপতি রোকন উদ্দিন বাবুলকে বিএনপি’র মনোনায়ন দেয়া হয়। একই আসনে মনোনায়ন প্রত্যাশী ছিলেন তারই চাচাত…

বিস্তারিত

অতীত নিয়ে যারা কামড়াকামড়ি করবে তারা পিছনেই থাকবে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘১৩ তারিখ থেকে নতুন দিন শুরু হবে ইনশাআল্লাহ। চোরাই পথে নির্বাচনে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না।’ আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে ১১-দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির তিনি বক্তব্যে এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ‘এই দেশের মানুষ পরিবর্তন চায়৷ বেকারদের ভাতা নয়, আমরা প্রশিক্ষণ দিয়ে দক্ষ করবো। কিশোরগঞ্জ শিল্পভিত্তিক জেলা নয়, এটি একটি কৃষিনির্ভর জেলা। তাই কৃষিকে কেন্দ্র করেই উন্নয়নের পরিকল্পনা নিতে হবে। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ কৃষিকে শিল্পে পরিণত করবো।’ ডা. শফিকুর রহমান…

বিস্তারিত

​কারিগরি শিক্ষার প্রসার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘চাকরির মেলা (জব ফেয়ার) ও সেমিনার ২০২৬’। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। ​‘কারিগরি শিক্ষার উন্নয়ন, জাতীয় উন্নয়নের পথপ্রদর্শক’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী হোসাইনুজ্জামান চৌধুরী। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে ডি এস গ্রুপের এইচ আর হেড সুবির দাশ, সওজ-এর নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, পর্যটন মোটেল-এর ইউনিট ব্যবস্থাপক মোহাম্মদ সোয়েব, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিন উদ্দিন,…

বিস্তারিত